একসময় বড় পর্দার তারকাদের কাছে টেলিভিশনে অভিনয় করাকে খুব একটা আকর্ষণীয় মনে হতো না। সিনেমার নায়ক-নায়িকারা ছোট পর্দায় আসতেন কদাচিৎ। কিন্তু স্ট্রিমিং প্ল্যাটফর্মের উত্থানে বদলে গেছে সেই চিত্র। এখন হলিউডের প্রথম সারির তারকারা ওয়েব সিরিজে অভিনয় করতে আগ্রহী। শুধু তা-ই নয়, কোনো কোনো ক্ষেত্রে সিনেমার চেয়েও বেশি পারিশ্রমিক পাচ্ছেন টেলিভিশন ও স্ট্রিমিং সিরিজে অভিনয় করে।
যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি প্রকাশ করেছে টেলিভিশন সিরিজে অভিনয় করা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একটি তালিকা। সেই তালিকায় আছেন জেনিফার অ্যানিস্টন, রিজ উইদারস্পুন, সেলেনা গোমেজ, জেনডায়া, নিকোলাস কেজ, রবার্ট ডি নিরো, সিলভেস্টার স্ট্যালোনসহ হলিউডের প্রথম সারির অনেক অভিনয়শিল্পী। তালিকার শীর্ষে রয়েছেন কয়েকজন তারকা, যাঁরা প্রতি পর্বে পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ২০ লাখ ডলার।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৪০ লাখ টাকা।হলিউডের টেলিভিশন সিরিজে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ তারকাজেনিফার অ্যানিস্টন (‘দ্য মর্নিং শো’) ২০ লাখ ডলার ২৪ কোটি ৪০ লাখরিজ উইদারস্পুন (‘দ্য মর্নিং শো’) ২০ লাখ ডলারক্রিস প্র্যাট (দ্য টার্মিনাল লিস্ট) ২০ লাখ ডলারসিলভেস্টার স্ট্যালোন (‘তুলসা কিং’) ২০ লাখ ডলারকেনেথ ব্রানা (‘লেয়ার্ড’) ১৪ লাখ ডলারহ্যারিসন ফোর্ড (‘শ্রিংকিং’) ১৩ লাখ ডলার ১৫ কোটি ৮৬ লাখজেসন সেগেল (‘শ্রিংকিং’) ১৩ লাখ ডলার ১৫ কোটি ৮৬ লাখকেলি...
সূত্র: প্রথম আলো

শৈশব ও ক্রিকেট: দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী লেখক কোয়েটজির ‘বয়হুড’
পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর
রানি ক্লিওপেট্রার মৃত্যু যেভাবে হয়েছিল, গবেষণা কী বলে
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ প্রদর্শনী
পঞ্চাশের কম বয়সীদের মধ্যে কেন বাড়ছে ক্যানসার, জানালেন বিশেষজ্ঞ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন