advertisement

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ঢাকা-আরিচা মহাসড়কে তুরাগ নদের ওপর সালেহপুর সেতু। নির্মাতা সওজ, সাল ২০২৩। দুই প্রান্তে নদ দখল করে সংযোগ সড়ক। উজানে পলি পড়ছে, চলছে দখল-দূষণ। ৭ সেপ্টেম্বর, সাভারের আমিনবাজার এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

শুভ সকাল। আজ ১৮ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।‘নদীটা এহানে মাইরা ফেলছে’, নদীর মৃত্যুর জন্য সরকারি সংস্থা যেভাবে দায়ীঢাকা-আরিচা মহাসড়কে তুরাগ নদের ওপর সালেহপুর সেতু। নির্মাতা সওজ, সাল ২০২৩। দুই প্রান্তে নদ দখল করে সংযোগ সড়ক। উজানে পলি পড়ছে, চলছে দখল-দূষণ।

৭ সেপ্টেম্বর, সাভারের আমিনবাজার এলাকায়প্রথম আলোর অনুসন্ধান বলছে, নদীর জীবন, নৌপথ কিছুই বিবেচনায় না নিয়ে নির্মিত সেতুর সংখ্যা অনেক। সেতু নদীর দুঃখ, খালেরও দুঃখ। সেতুর দোসর কালভার্ট। আর এমন সেতু ও কালভার্টের পুরো হিসাব কেউ রাখে না, প্রতিকার তো দূরের কথা।

বিস্তারিত পড়ুন... তিন জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির, দ্বিতীয় যমুনা হবে কোথায়দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কৃষি উৎপাদন ও মাছ চাষে ক্ষতি যেন না হয় কৃষি উৎপাদন ও মাছ চাষে ক্ষতি যেন না হয় চীন পৌঁছেছেন পুতিন, বৈঠক করবেন ট্রাম্প–সির সঙ্গে চীন পৌঁছেছেন পুতিন, বৈঠক করবেন ট্রাম্প–সির সঙ্গে কেউ অসুস্থ হলে কেন দরিদ্র হবে পরিবার কেউ অসুস্থ হলে কেন দরিদ্র হবে পরিবার লন্ডনে সহিংসতার নিন্দায় বাংলাদেশ সরকার, দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান লন্ডনে সহিংসতার নিন্দায় বাংলাদেশ সরকার, দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের প্রত... ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র
advertisement

কৃষি উৎপাদন ও মাছ চাষে ক্ষতি যেন না হয়

কৃষি উৎপাদন ও মাছ চাষে ক্ষতি যেন না হয়
সম্পাদকীয়

যশোর জেলায় প্রয়োজনমতো সার না পেয়ে কৃষক ও মৎস্যচাষিদের বিপাকে পড়ার খবর সম্প্রতি প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে। আগামী জুন পর্যন্ত জেলায় টিএসপির চাহিদার তুলনায় বরাদ্দে ঘাটতি রয়েছে প্রায় ৪৫ শতাংশ। মাঠপর্যায়ে স্বল্পতার স্পষ্ট চিত্র থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘সারের কোনো সংকট নেই’ বলে যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এই অস্বীকার চলমান সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতারও লক্ষণ। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত অক্টোবর থেকে আগামী জুন পর্যন্ত ৯ মাসে জেলায় টিএসপি সারের চাহিদা ছিল ১৯ হাজার ১১২ মেট্রিক টন। কিন্তু ঘাটতি ৮ হাজার ৬১২ মেট্রিক টন, যা মোট চাহিদার ৪৫ দশমিক ০৭ শতাংশ ঘাটতি।

জেলা কৃষি কর্মকর্তাও স্বীকার করেছেন, ইউরিয়া ও ডিএপির বরাদ্দের তুলনায় টিএসপির বরাদ্দের ঘাটতি বেশি।ইতিমধ্যে কৃষি বিভাগ থেকে টিএসপির ঘাটতি ডিএপি দিয়ে মেটানোর পরামর্শ দেওয়া হলেও বাস্তবিক অভিজ্ঞতার কারণে কৃষকেরা তা মানতে আগ্রহী নন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চীন পৌঁছেছেন পুতিন, বৈঠক করবেন ট্রাম্প–সির সঙ্গে

চীন পৌঁছেছেন পুতিন, বৈঠক করবেন ট্রাম্প–সির সঙ্গে
চীনে শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেনজেন, গুয়াংডং, চীন, ১৮ নভেম্বর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আজ বুধবার স্থানীয় সময় দিবাগত রাত দুইটার দিকে শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পুতিনকে বহনকারী উড়োজাহাজ।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।চলতি সপ্তাহের শেষ দিকে শেনজেনে অনুষ্ঠিত হবে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। সম্মেলনের ফাঁকে ট্রাম্প, সি চিন পিং ও পুতিনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এপেক সম্মেলনের সবচেয়ে আলোচিত আয়োজন হতে যাচ্ছে এই বৈঠক।

তিন নেতার এমন ত্রিপক্ষীয় বৈঠক নজিরবিহীন।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শেনজেন বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী সদস্য সাই ছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেউ অসুস্থ হলে কেন দরিদ্র হবে পরিবার

কেউ অসুস্থ হলে কেন দরিদ্র হবে পরিবার
সম্পাদকীয়

বাংলাদেশে স্বাস্থ্যসেবা ব্যয়ের বড় অংশই বহন করতে হয় ব্যক্তিকে। বিশ্বে গড় ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় যেখানে ১৮ শতাংশ, সেখানে বাংলাদেশে মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭০ শতাংশ আসে মানুষের নিজস্ব পকেট থেকে। স্বাস্থ্যসেবা পেতে এই উচ্চ ব্যয় পরিবারগুলোকে আর্থিক ঝুঁকিতে ফেলে দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ আর্থিক চাপে পড়ছে।

শুধু ২০২২ সালে স্বাস্থ্য খাতে এই ব্যয়ের কারণে ৭২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।এসব তথ্যই বলে দেয়, পরিবারের কেউ অসুস্থ হলে সেটা কত বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠছে। বাংলাদেশের চিকিৎসা খাতের এই উদ্বেগজনক চিত্র আরও একবার স্পষ্ট হলো বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদনে।

১৫ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে, চিকিৎসা নিতে গিয়ে প্রতিদিন মানুষকে ছোট ছোট দুর্নীতির মুখে পড়তে হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন