ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দেওয়ার সময় চলছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কোনো জরিমানা নেই। যা কর আসবে, তা–ই দিলেই হবে। এ বছর সব করদাতাকে অনলাইনে রিটার্ন দিতে হবে।করদাতারা রিটার্ন প্রস্তুত করতে কী কী তথ্য লাগে, তা জানেন না। ফলে রিটার্ন তৈরির মাঝামাঝি এসে থেমে যান। তাই কী কী তথ্য লাগে, তা আগে থেকে জানা থাকলে সুবিধা হয়।
আগে থেকে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।আয়কর রিটার্ন প্রস্তুত করার সময় আপনার আয়–ব্যয়, সম্পদ, দায়-দেনা, দান ও উপহারের তথ্য গোপন করবেন না। কোনো তথ্য বাদ পড়লে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।এবার দেখা যাক, কী কী তথ্য লাগে।১. আয়ের বিবরণীরিটার্নের এই অংশে আপনার আয় সাধারণত কোন কোন খাত থেকে আসে, জানাতে হয়।
এ জন্য যেসব তথ্য লাগে—১. চাকরি বা বেতন২. ব্যবসা৩. বাড়ি বা ফ্ল্যাট ভাড়া৪. কৃষি আয়৫. ব্যাংক সুদ বা মুনাফা৬. সঞ্চয়পত্রের মুনাফা৭. এফডিআর ও ডিপিএসের আয়৮. অন্যান্য যেকোনো আয়।২. খরচের বিবরণীআয়কর রিটার্নে শুধু আয়ের হিসাব দিলেই হয় না, খরচের হিসাবও জানাতে হয়।
সূত্র: প্রথম আলো

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের...
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ
হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো
ধানের খেতে স্বামীর জন্য খাবার নিয়ে ছুটে যান পঞ্চমী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন