ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজ বুধবারও বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে আটটা থেকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।একপর্যায়ে পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।গাজীপুরে দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদেরএদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন।
সূত্র: প্রথম আলো

ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের...
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
আয়কর রিটার্ন জমার সময় বিপাকে পড়বেন না, আগেই গুছিয়ে রাখুন ৬ ধরনের তথ্য
হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো
ধানের খেতে স্বামীর জন্য খাবার নিয়ে ছুটে যান পঞ্চমী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন