যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সরকারের অন্য কর্মকর্তাদের হত্যা করতে চক্রান্ত করায় যুক্তরাষ্ট্রের একটি আদালত পাকিস্তানের এক নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন।মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি ইরানের সঙ্গে সম্পৃক্ত।
মার্কিন বাহিনীর হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে তিনি এ চক্রান্ত করেন।নেতানিয়াহুকে থামাতে চান ট্রাম্প, সম্পর্ক যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেইসাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট।
ব্রুকলিনের একটি আদালত জানান, ইরান–সংশ্লিষ্ট আসিফ প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা মার্কিন সরকারি কর্মকর্তাদের হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগ করা চেষ্টা করেছিলেন।বিদেশের মাটিতে ইরানের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন জেনারেল কাসেম সোলাইমানি।
সূত্র: প্রথম আলো

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ
আয়কর রিটার্ন জমার সময় বিপাকে পড়বেন না, আগেই গুছিয়ে রাখুন ৬ ধরনের তথ্য
হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো
ধানের খেতে স্বামীর জন্য খাবার নিয়ে ছুটে যান পঞ্চমী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন