advertisement

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে
ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার একটি দেয়াল ভেঙে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দেয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসা ঐতিহাসিক এই বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।রাজশাহীতে ঋত্বিক ঘটকের বাড়ি সংরক্ষণের দাবিতে মানববন্ধনগতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, যে ঘরের দেয়াল ভাঙা হয়েছে, সেখানে আগে ঋত্বিক ঘটকের ৯৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ঘরের দেয়ালে আঁকা ছিল তাঁর প্রতিকৃতি ও নির্মিত চলচ্চিত্রের নাম।

চলতি বছরের ৪ নভেম্বর এখানেই ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়।ভিটায় কাজ করা নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা বলেন, সকালে তাঁরা সেখানে কাজ করতে আসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
advertisement

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিরোজপুরে ইউপি ভবনে আগুন

পিরোজপুরে ইউপি ভবনে আগুন
পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে আগুনে পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া একটি ইউনিয়ন পরিষদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার
পিরোজপুুুরে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার সকালে তোলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন। আজ বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সিয়াম (২৫)।

তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুনভান্ডারিয়া থানার পুলিশ জানায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে আজ ভোরে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে বাহক পরিবহনের বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।ক্ষতিগ্রস্ত বাসগুলোর একটিমরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন