advertisement

ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা

ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা
আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল রাতে
ফটো কার্ড প্রিন্ট

ফেনী শহরে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে (৩৫) পিটুনি দেওয়া হয়েছে। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন ফেনী মডেল থানার কনস্টেবল ভানু দাস (৪৫) ও তারিকুল ইসলাম (৩২)।

রাতেই তাঁরা ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ধর্ম অবমাননায় অভিযুক্ত যুবক স্ত্রীসহ ফেনী শহরের একটি ভাড়া বাসায় থাকেন। ফেসবুকের একটি আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে গতকাল রাতে তাঁর বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন।

খবর পেয়ে পুলিশ ওই যুবক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে সাতকানিয়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন সাতকানিয়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
advertisement

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিরোজপুরে ইউপি ভবনে আগুন

পিরোজপুরে ইউপি ভবনে আগুন
পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে আগুনে পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া একটি ইউনিয়ন পরিষদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার

পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার
পিরোজপুুুরে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার সকালে তোলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) দগ্ধ হয়ে মারা গেছেন। আজ বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সিয়াম (২৫)।

তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।চট্টগ্রামে মধ্যরাতে পুলিশ বক্সে আগুনভান্ডারিয়া থানার পুলিশ জানায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে আজ ভোরে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে বাহক পরিবহনের বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।ক্ষতিগ্রস্ত বাসগুলোর একটিমরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন