নিজেদের গণতান্ত্রিক দাবি করা দেশগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র্যাপোর্টিয়ার) কেলি ই ক্যারি।আজ বুধবার দুপুরে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেলি ই ক্যারি এই মন্তব্য করেন।
সরকারের আমন্ত্রণে তিনি ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করেন।কেলি ই ক্যারি বলেন, মিয়ানমারে ২০১৭ সালে যে গণহত্যা হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধার সুযোগ নেই।বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার, রোহিঙ্গা সংকট সমাধানে জোররোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাঁর রায়ে যথাযথ নামে অভিহিত করবেন বলে আশা প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষ দূত।
তাঁর প্রত্যাশা, ১৯ নভেম্বর ঘোষিত হতে যাওয়া এই রায়ের মধ্য দিয়ে জবাবদিহির সুযোগ তৈরি হবে।রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজে থেকে যে রায়ই আসুক, তা জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো মেনে চলবে বলে প্রত্যাশা কেলি ই ক্যারির।
সূত্র: প্রথম আলো

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
গোপালগঞ্জে ছাত্রশিবিরের মিছিল উল্লেখ করে ঢাকা ও বরিশালের কর্মসূচি প্রচার
ভাঙচুর–অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ
১০ পেরিয়ে বিজ্ঞানচিন্তা : প্রদীপ দেবের শুভেচ্ছা
পলাতক স্বৈরাচারের সময় বাধ্য করা হয়েছিল বিশেষ একটি দেশে চিকিৎসা নেওয়ার জন্য: সংসদে প্...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন