advertisement

গণতান্ত্রিক দাবি করা দেশগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখাটা লজ্জাজনক: জাতিসংঘের বিশেষ দূত

গণতান্ত্রিক দাবি করা দেশগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক রাখাটা লজ্জাজনক: জাতিসংঘের বিশেষ দূত
মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র‍্যাপোর্টিয়ার) কেলি ই ক্যারি। আজ বুধবার দুপুরে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে
ফটো কার্ড প্রিন্ট

নিজেদের গণতান্ত্রিক দাবি করা দেশগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র‍্যাপোর্টিয়ার) কেলি ই ক্যারি।আজ বুধবার দুপুরে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেলি ই ক্যারি এই মন্তব্য করেন।

সরকারের আমন্ত্রণে তিনি ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করেন।কেলি ই ক্যারি বলেন, মিয়ানমারে ২০১৭ সালে যে গণহত্যা হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধার সুযোগ নেই।বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার, রোহিঙ্গা সংকট সমাধানে জোররোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাঁর রায়ে যথাযথ নামে অভিহিত করবেন বলে আশা প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষ দূত।

তাঁর প্রত্যাশা, ১৯ নভেম্বর ঘোষিত হতে যাওয়া এই রায়ের মধ্য দিয়ে জবাবদিহির সুযোগ তৈরি হবে।রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজে থেকে যে রায়ই আসুক, তা জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো মেনে চলবে বলে প্রত্যাশা কেলি ই ক্যারির।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পরীক্ষামূলকভাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে অর্থনীতি কি নিম্ন প্রবৃদ্ধির যুগে প্রবেশ করল অর্থনীতি কি নিম্ন প্রবৃদ্ধির যুগে প্রবেশ করল নদীর মাঝখানে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু নদীর মাঝখানে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত পরীক্ষামূলকভাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে
advertisement

গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তৃণমূলে কার্যক্রম জোরদারে এমপিদের মাঠে নামার নির্দেশ তারেক রহমানের

তৃণমূলে কার্যক্রম জোরদারে এমপিদের মাঠে নামার নির্দেশ তারেক রহমানের
তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে দলীয় সংসদ সদস্যদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেফতার

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেফতার
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন