advertisement

হেনস্তার অভিযোগ, পদত্যাগের সিদ্ধান্ত জবির বাংলা বিভাগের চেয়ারম্যানের

হেনস্তার অভিযোগ, পদত্যাগের সিদ্ধান্ত জবির বাংলা বিভাগের চেয়ারম্যানের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফটো কার্ড প্রিন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতে হেনস্তার শিকার হওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে এ ঘটনা ঘটে।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করেন। এ সময় বিভাগের একটি কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেলে সেটি বাইরে এনে পুড়িয়ে দেন তাঁরা।এ ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক মোজাহারুল আলম সেলিম বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

রেজিস্ট্রার দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।এর আগে একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধর করেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন আয়ানা হাসান কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় সোনা জিতলেন আয়ানা হাসান বুয়েট ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে বুয়েট ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ট্রাম্পের নতুন ভিসানীতিতে আদালতের ‘না’, বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি ট্রাম্পের নতুন ভিসানীতিতে আদালতের ‘না’, বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি
advertisement

ইনফর্ম হৃদয়ও ফিরলেন, ইনিংস পরাজয় এড়াতে পারবে বাংলাদেশ?

ইনফর্ম হৃদয়ও ফিরলেন, ইনিংস পরাজয় এড়াতে পারবে বাংলাদেশ?
দলের ব্যাটিংয়ের বড় ভরসা তাওহীদ হৃদয়কেও হারিয়ে ফেললো বাংলাদেশ। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে এখন ইনিংস পরাজয়ের শঙ্কায় টাইগাররা। এখনও পিছিয়ে ৭০ রানে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম আর লিটন দাস...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান
চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এমনকি তিনি নিজে চাঁদাবাজি করলেও যেন তাকে ছাড় দেওয়া না হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হঠাৎ টার্গেট গ্রামীণ ব্যাংক, একের পর এক আগুন

হঠাৎ টার্গেট গ্রামীণ ব্যাংক, একের পর এক আগুন
গোপালগঞ্জসহ দেশের বেশ কিছু জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। এসব ঘটনার মধ্যে আলোচনায় এসেছে গ্রামীণ ব্যাংক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন