advertisement

বিচ্ছেদ নয়, শেষ পর্যন্ত ভালোবাসার জয়!

বিচ্ছেদ নয়, শেষ পর্যন্ত ভালোবাসার জয়!
অলংকরণ: মাসুক হেলাল
ফটো কার্ড প্রিন্ট

স্বামীর ইশারা পেয়ে স্ত্রী এগিয়ে এসে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। সত্যিই, দৃশ্যটি ছিল অসাধারণ আবেগঘন। এটি ছিল একটি সালিসের দৃশ্য। দীর্ঘ আলোচনা, সমালোচনা ও নানা কথাবার্তার পর শেষ সিদ্ধান্তে পৌঁছানোর পালা। সিদ্ধান্ত অনুযায়ী, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হবে এবং ডিভোর্স পেপারে স্বাক্ষরের মাধ্যমে শেষ হবে তাঁদের সম্পর্ক। এলাকাবাসীর সামনে স্ত্রী ডিভোর্স পেপার হাতে নিলেন। কলমও হাতে তুলে নিলেন স্বাক্ষর করার জন্য।

কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটি কিছুটা ভাবনায় পড়ে গেলেন। হয়তো মনে মনে ভাবছিলেন, এত দিনের ভালোবাসা, সংসার ও সম্পর্ক কি সত্যিই একটি স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়ে যাবে?চারপাশে অসংখ্য মানুষ তাকিয়ে আছেন। মুরব্বিরাও অপেক্ষা করছেন। কিন্তু মেয়েটি যেন কিছুতেই কলম চালাতে পারছেন না। কারণ, একটি স্বাক্ষরই যে স্বামী-স্ত্রীর বন্ধন চিরতরে ছিন্ন করে দিতে পারে!ঠিক সেই মুহূর্তে মেয়েটির দৃষ্টি পড়ল স্বামীর দিকে।

স্বামী ইশারায় তাঁকে বুঝিয়ে দিলেন, স্বাক্ষর কোরো না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বড় যুদ্ধের শঙ্কা নাকি অন্য বিপদ—ইউরোপের লোকজন কেন ঘরে, বাংকারে খাবার মজুত করছেন বড় যুদ্ধের শঙ্কা নাকি অন্য বিপদ—ইউরোপের লোকজন কেন ঘরে, বাংকারে খাবার মজুত করছেন ট্রাম্পের এশিয়া সফরের দ্বিতীয় দিন: পুতিনের সঙ্গে করমর্দন ও ভাজা মুরগির কূটনীতি ট্রাম্পের এশিয়া সফরের দ্বিতীয় দিন: পুতিনের সঙ্গে করমর্দন ও ভাজা মুরগির কূটনীতি ফিলিস্তিনের গাছ আর পবিত্র ভূমির ওপর কেন এত ক্ষোভ ইসরায়েলিদের, কেন সব পুড়িয়ে দিচ্ছে ফিলিস্তিনের গাছ আর পবিত্র ভূমির ওপর কেন এত ক্ষোভ ইসরায়েলিদের, কেন সব পুড়িয়ে দিচ্ছে মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি, ফের কি শুরু হচ্ছে যুদ্ধ? ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি, ফের কি শুরু হচ্ছে যুদ্ধ?
advertisement

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ
আগুন

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ভবনে এ ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এই আগুন লেগে থাকতে পারে।ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।দগ্ধ তিনজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কসংকেত

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কসংকেত
ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে আকাশ মেঘলা রয়েছে। দেশের প্রায় সব অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাআবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হচ্ছে।ঘূর্ণিঝড়টি গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।কক্সবাজার উপকূল থেকে অবস্থান করছিল প্রায় ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

এ ছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টি ১ হাজার কিলোমিটারের বেশি দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছিল।গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘আকভান’, মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাসআবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য

বছরে ১০ হাজার কোটি টাকার মাছের বাণিজ্য

মাছ উৎপাদনে দেশে শীর্ষ জেলা ময়মনসিংহ। গত কয়েক দশকে মাছ চাষে বদলে গেছে এ জেলার চিত্র। মাছ চাষে যুক্ত হয়েছেন হাজার হাজার উদ্যোক্তা। বিস্তারিত ভিডিওতে....

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন