advertisement

ইপিজেডে ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা মজুরির প্রস্তাব বিনিয়োগকারীদের

ইপিজেডে ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা মজুরির প্রস্তাব বিনিয়োগকারীদের
রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা)
ফটো কার্ড প্রিন্ট

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর (ইপিজেড) অবস্থানভেদে শ্রমিকদের জন্য আলাদা ন্যূনতম মজুরিকাঠামো নির্ধারণের প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা। যদিও বর্তমানে সব ইপিজেডে একই মজুরিকাঠামো রয়েছে।ইপিজেডের বিনিয়োগকারীরা ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের তিনটি ইপিজেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৬ হাজার ৬০৫ টাকা প্রস্তাব করেছেন।

কুমিল্লা ও নারায়ণগঞ্জের মতো মাঝারি শহরের দুটি ইপিজেডের জন্য ১৫ হাজার ২৫০ টাকা এবং গ্রামীণ ও অপেক্ষাকৃত কম ব্যয়ের এলাকায় অবস্থিত তিনটিসহ প্রস্তাবিত অন্যান্য ইপিজেডের শ্রমিকদের মজুরি ১৩ হাজার ৫৩০ টাকা প্রস্তাব করেছেন।

এ ক্ষেত্রে মূল মজুরির পাশাপাশি খাবার, চিকিৎসা ও যাতায়াত ভাতা একই রেখে ভিন্ন বাড়িভাড়া প্রস্তাব করা হয়েছে।বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি শাহদাৎ মোশাররফ খান গত সপ্তাহে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এই নতুন মজুরি প্রস্তাব জমা দেন।বিষয়টি নিশ্চিত করে বেপজিয়ার ঢাকা অঞ্চলের পরিচালক তপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বেপজা থেকে আমাদের কাছে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি
advertisement

রবার্ট প্যাটিনসনের জেমস বন্ডে খলনায়ক হতে চান ব্র্যাড পিট

রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড- এ খবরে উচ্ছ্বসিত হলিউড তারকা ব্র্যাড পিট। শুধু উচ্ছ্বাস প্রকাশ করেই থেমে থাকেননি, নতুন বন্ডের বিপরীতে খলনায়কের.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ
আগুন

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ভবনে এ ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এই আগুন লেগে থাকতে পারে।ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।দগ্ধ তিনজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কসংকেত

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে এগোচ্ছে, দেশজুড়ে মেঘলা আকাশ–বৃষ্টি, বন্দরে সতর্কসংকেত
ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে আকাশ মেঘলা রয়েছে। দেশের প্রায় সব অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।

এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাআবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর দিকে অগ্রসর হচ্ছে।ঘূর্ণিঝড়টি গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।কক্সবাজার উপকূল থেকে অবস্থান করছিল প্রায় ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

এ ছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড়টি ১ হাজার কিলোমিটারের বেশি দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছিল।গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘আকভান’, মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাসআবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন