advertisement

চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি। আজ বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি। আজ বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেনচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় নতুন করে উৎপাদন শুরু হতে যাচ্ছে।

সিঙ্গাপুর-চীনের মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান সেখানে উচ্চমূল্যের তৈরি পোশাক উৎপাদন করবে।জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি বন্ধ থাকা কারখানাটিতে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা ধরে)।

কারখানাটি চালু হলে সেখানে ২ হাজার ২৩০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।এ নিয়ে আজ বুধবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি ভূমি ইজারা চুক্তি করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য জেনসেন হুয়াংকে ফেরাবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ জেনসেন হুয়াংকে ফেরাবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ পোশাকশ্রমিকদের মজুরি কত হওয়া উচিত, ১৮-২৪ হাজার টাকার সীমা দিল সিপিডি পোশাকশ্রমিকদের মজুরি কত হওয়া উচিত, ১৮-২৪ হাজার টাকার সীমা দিল সিপিডি
advertisement

‘নিরাপত্তার কারণে’ খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

‘নিরাপত্তার কারণে’ খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
ঢাকাগামী বাস চলাচল না করায় খুলনা নগরের রয়েল মোড়ে বেশির ভাগ বাস কাউন্টার বন্ধ দেখা গেছে। বুধবার রাত আটটার চিত্র

‘নিরাপত্তার কারণে’ খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। বুধবার বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার কোনো বাস খুলনা থেকে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।খুলনার দূরপাল্লার বাসগুলোর বড় অংশ গোপালগঞ্জ হয়ে ঢাকায় চলাচল করে।

বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের খবর পাওয়ার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা।এদিকে বুধবার দুপুরের আগেই বাগেরহাট থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো থেকে বৃহস্পতিবারের জন্যও টিকিট বুকিং বা বিক্রি করছে না।

তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।বাগেরহাটের দোলা বাস কাউন্টারের কাউন্টার ইনচার্জ মুস্তাকিম বিল্লাহ বলেন, নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: সংসদে বিরোধীদলীয় নেতা

ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: সংসদে বিরোধীদলীয় নেতা
সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যে ফাটলের কারণে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেছেন, যত তাড়াতাড়ি এটি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হবে।আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের (জাতীয় নির্বাচন ও গণভোট) মধ্য দিয়ে সবাই সংসদে এসেছেন।

কিন্তু একটি নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হলেও আরেকটি হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬

সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬
পাহাড়ের মাঝখানের এই সড়ক ধরে ঢুকতে হয় জঙ্গল সলিমপুর ও আলীনগরে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিল ইয়াসিন বাহিনী। ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, সরকারি সিদ্ধান্ত ও বিভিন্ন কার্যক্রম নিয়ে মিথ্যা ও উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগ রয়েছে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

পরিকল্পিত পোস্ট, সমন্বিত লাইক-কমেন্ট-শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে দেওয়া হতো।এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার অভিযোগে ইয়াসিন বাহিনীর ছয় সহযোগীকে গ্রেপ্তারের পর আজ বুধবার এ তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী এবং জেলার হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন