বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। দেশটির বাজারে বাংলাদেশে উৎপাদিত ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্যের বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসো।আজ বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসো এ কথা বলেন।
এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।উল্লেখ্য, বিশ্ববাজারে স্বর্ণ এবং কোকোবীজের অন্যতম রপ্তানিকারক দেশ ঘানা।বৈঠকে ঘানার হাইকমিশনার জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ লাখ ডলার, যা অত্যন্ত নগণ্য।
দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।হাইকমিশনার বলেন, ঘানায় আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার কার্যালয় অবস্থিত।
সূত্র: প্রথম আলো

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি
অর্থনীতিতে এখন নিম্নচাপ চলছে: দেবপ্রিয় ভট্টাচার্য
জেনসেন হুয়াংকে ফেরাবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ
পোশাকশ্রমিকদের মজুরি কত হওয়া উচিত, ১৮-২৪ হাজার টাকার সীমা দিল সিপিডি
নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন