advertisement

জেনসেন হুয়াংকে ফেরাবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ

জেনসেন হুয়াংকে ফেরাবে না এনভিডিয়া, তৃতীয় প্রান্তিকে আয় দ্বিগুণ
জেনসেন হুয়াং
ফটো কার্ড প্রিন্ট

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ফেরানোর পরিকল্পনা নেই কোম্পানিটির। তাঁর পদত্যাগের পর নেতৃত্বে পরিবর্তন এলেও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে চিপ কোম্পানিটি। এর মধ্যেই রেকর্ড আয় ও মুনাফার খবর দিয়েছে এনভিডিয়া।

এই প্রথম এক প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১১৫ বিলিয়ন বা ১১ হাজার ৫০০ কোটি ডলারের সীমা ছাড়িয়েছে।গত ২৫ অক্টোবর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার আয় হয়েছে ১১৫ দশমিক ৮ বিলিয়ন বা ১১ হাজার ৫৮০ কোটি ডলার; আগের বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ। এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফাও দ্বিগুণ হয়ে ৬৫ বিলিয়ন বা ৬ হাজার ৫০০ কোটি ডলারে উঠেছে।

আর্থিক প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পোশাকশ্রমিকদের মজুরি কত হওয়া উচিত, ১৮-২৪ হাজার টাকার সীমা দিল সিপিডি পোশাকশ্রমিকদের মজুরি কত হওয়া উচিত, ১৮-২৪ হাজার টাকার সীমা দিল সিপিডি নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক সতর্ক করা সত্ত্বেও মুনাফার জন্য রুশ ধনকুবেরদের সঙ্গে ব্যবসা করেছে ডয়চে ব্যাংক ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি
advertisement

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম বদলে ব্যানার টানাল নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’
রোবটের সঙ্গে মানুষের মেলবন্ধন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও বিতর্কের মধ্যে ২০২৬ সালে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’ (মানুষ)।

এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে মানুষ ও যন্ত্রের মধ্যকার পার্থক্য যখন ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে, তখন ‘মানুষ হওয়া’ (মানুষের স্বতন্ত্র গুণাবলি, অনুভূতি, সীমাবদ্ধতা ও মানবিক পরিচয়) বলতে আসলে কী বোঝায়, সে প্রশ্নই সামনে এসেছে।আজ বুধবার প্রকাশিত এক বিবৃতিতে কেমব্রিজ ডিকশনারি জানায়, ‘হিউম্যান’ শব্দের অর্থ হলো দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের যেসব গুণ, ত্রুটি ও অনুভূতি রয়েছে, সেটিই।ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কীশব্দটি বর্ষসেরা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে অভিধান কর্তৃপক্ষ বলেছে, এ বছর বিশ্বজুড়ে মানুষ হওয়ার প্রকৃত অর্থ কী, তা নিয়ে বিতর্ক হয়েছে।

এর পেছনে বড় কারণ এআইয়ের অগ্রগতি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন