advertisement

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা
ঘূর্ণিঝড়
ফটো কার্ড প্রিন্ট

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজার ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির বিস্তার ঘটতে পারে।

শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একটি পুরস্কার, একরাশ অপেক্ষা আর বন্ধুত্বের জলধারা একটি পুরস্কার, একরাশ অপেক্ষা আর বন্ধুত্বের জলধারা ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর অলিভারের মহাজাগতিক অভিযান অলিভারের মহাজাগতিক অভিযান টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি
advertisement

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম বদলে ব্যানার টানাল নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’
রোবটের সঙ্গে মানুষের মেলবন্ধন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও বিতর্কের মধ্যে ২০২৬ সালে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’ (মানুষ)।

এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে মানুষ ও যন্ত্রের মধ্যকার পার্থক্য যখন ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে, তখন ‘মানুষ হওয়া’ (মানুষের স্বতন্ত্র গুণাবলি, অনুভূতি, সীমাবদ্ধতা ও মানবিক পরিচয়) বলতে আসলে কী বোঝায়, সে প্রশ্নই সামনে এসেছে।আজ বুধবার প্রকাশিত এক বিবৃতিতে কেমব্রিজ ডিকশনারি জানায়, ‘হিউম্যান’ শব্দের অর্থ হলো দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের যেসব গুণ, ত্রুটি ও অনুভূতি রয়েছে, সেটিই।ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কীশব্দটি বর্ষসেরা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে অভিধান কর্তৃপক্ষ বলেছে, এ বছর বিশ্বজুড়ে মানুষ হওয়ার প্রকৃত অর্থ কী, তা নিয়ে বিতর্ক হয়েছে।

এর পেছনে বড় কারণ এআইয়ের অগ্রগতি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন