advertisement

ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর

ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর
রাফায়েল উল্লাহ
ফটো কার্ড প্রিন্ট

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত সন্দেহে গভীর রাতে ছাত্র ইউনিয়নের এক নেতাকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাহারছড়ার বিমানবন্দর সড়কের বাসা থেকে তাঁকে তুলে নেওয়া হয়। পরে আজ বুধবার বেলা ১টার দিকে তাঁকে ছাড়া হয়।ছাত্র ইউনিয়নের ওই নেতার নাম রাফায়েল উল্লাহ (২৩)। তিনি কক্সবাজার শহর শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি।

এ ছাড়া তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহর ছেলে। পুলিশ বলছে, নাশকতায় জড়িত সন্দেহে তাঁকে আটক করা হয়েছিল। তবে ছাত্র ইউনিয়নের নেতা পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।রাফায়েলের বাবা করিম উল্লাহর অভিযোগ, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করার কারণে একটি পক্ষ তাঁকে থামানোর জন্য ছেলেকে তুলে নিতে ভূমিকা রেখেছে।

তাঁকে ভয় দেখাতে এ কাজ করা হয়েছে।গতকাল দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে নিজ আইডিতে পোস্ট করেন করিম উল্লাহ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা একটি পুরস্কার, একরাশ অপেক্ষা আর বন্ধুত্বের জলধারা একটি পুরস্কার, একরাশ অপেক্ষা আর বন্ধুত্বের জলধারা ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর অলিভারের মহাজাগতিক অভিযান অলিভারের মহাজাগতিক অভিযান টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি
advertisement

টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম বদলে ব্যানার টানাল নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’
রোবটের সঙ্গে মানুষের মেলবন্ধন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও বিতর্কের মধ্যে ২০২৬ সালে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’ (মানুষ)।

এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে মানুষ ও যন্ত্রের মধ্যকার পার্থক্য যখন ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে, তখন ‘মানুষ হওয়া’ (মানুষের স্বতন্ত্র গুণাবলি, অনুভূতি, সীমাবদ্ধতা ও মানবিক পরিচয়) বলতে আসলে কী বোঝায়, সে প্রশ্নই সামনে এসেছে।আজ বুধবার প্রকাশিত এক বিবৃতিতে কেমব্রিজ ডিকশনারি জানায়, ‘হিউম্যান’ শব্দের অর্থ হলো দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের যেসব গুণ, ত্রুটি ও অনুভূতি রয়েছে, সেটিই।ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কীশব্দটি বর্ষসেরা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে অভিধান কর্তৃপক্ষ বলেছে, এ বছর বিশ্বজুড়ে মানুষ হওয়ার প্রকৃত অর্থ কী, তা নিয়ে বিতর্ক হয়েছে।

এর পেছনে বড় কারণ এআইয়ের অগ্রগতি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন