‘নিরাপত্তার কারণে’ খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। বুধবার বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার কোনো বাস খুলনা থেকে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।খুলনার দূরপাল্লার বাসগুলোর বড় অংশ গোপালগঞ্জ হয়ে ঢাকায় চলাচল করে।
বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের খবর পাওয়ার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা।এদিকে বুধবার দুপুরের আগেই বাগেরহাট থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো থেকে বৃহস্পতিবারের জন্যও টিকিট বুকিং বা বিক্রি করছে না।
তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।বাগেরহাটের দোলা বাস কাউন্টারের কাউন্টার ইনচার্জ মুস্তাকিম বিল্লাহ বলেন, নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।
সূত্র: প্রথম আলো

সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬
গোপালগঞ্জে অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপির বাসায় হামলা-আগুন
লন্ডনে হামলায় জড়িতদের বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি
সংসদের অধিবেশন শেষ হলেই এমপিদের নিজ এলাকায় যেতে বললেন প্রধানমন্ত্রী ও অন্যান্য খবর
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ, এরপর কী হবে?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন