তিন দিনের ভারতীয় সফর শেষ করে যুক্তরাজ্যে ফিরে গেছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। প্রিন্সের প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক উদ্যোগ আর্থশট প্রাইজের ষষ্ঠ আয়োজন উপলক্ষে ভারতে এসেছিলেন তাঁরা। ১৬ থেকে ১৮ নভেম্বর ভারত সফরে কেট মিডলটন আলেকজান্ডার ম্যাককুইন ও রোকসান্ডার মতো ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি ভারতীয় ব্র্যান্ডের পোশাক ও গয়না পরেছেন। প্রিন্স উইলিয়ামকে দেখা গেছে নেহরু কোট থেকে মনিশ মালহোত্রার প্রিন্স কোটে।
ব্রিটিশ রাজজুটির সঙ্গে বিভিন্ন আয়োজনে দেখা গেছে একাধিক বলিউড তারকাকে। তবে তাঁর মধ্যে সবাইকে ছাপিয়ে যেন রাজায় রাজায় টক্কর হলো কারিনা কাপুর ও সাইফ আলী খানের সঙ্গে। ভারতের বিখ্যাত পতৌদির নবাব পরিবারের প্রিন্স সাইফ আলী খান ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সাজ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতোসফরের শেষ দিন ১৮ নভেম্বর প্রিন্স উইলিয়াম গিয়েছিলেন বলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের অফিসে।
প্রিন্সকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর; অভিনয়শিল্পী দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান এবং ধর্মা প্রোডাকশনসের সিইও অপূর্ব মেহতা প্রিন্সের সঙ্গে সাক্ষাতের সেই অনুষ্ঠানে সাইফ ও কারিনার পোশাক ছিল আইভরি রঙের।
সূত্র: প্রথম আলো

সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে
অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতার অভিযোগ নিয়ে তদন্ত
এবারের মিস ইউনিভার্সে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার প্রতিযোগী কারা
খোলা চুলে সাহসী পোশাকে বলিউডের ছক ভেঙেছিলেন ‘সেক্স সিম্বল’ জিনাত
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন