advertisement

চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না

চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না
প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হয় আবাহনী–মোহামেডানের সাবেক ফুটবলাররা। ধানমন্ডির আবাহনী মাঠে
ফটো কার্ড প্রিন্ট

সকাল থেকেই বৃষ্টি। আকাশের কান্না দেখে একটা সময় সংশয় জেগেছিল, ধানমন্ডির আবাহনী মাঠে আদৌ আসবেন তো আবাহনী-মোহামেডানের সোনালি সময়ের আমন্ত্রিত ফুটবলাররা, যাদের নিয়ে হবে মিলনমেলা!বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আবাহনী মাঠে দুই ক্লাবের সাবেক ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি শুরু হয়েছে আরও দেরিতে। তবে বেলা আড়াইটা থেকেই একে একে মাঠে আসতে শুরু করেন সাবেকরা।

কারও চুলে পাক ধরেছে, কারও শরীরে বয়সের ছাপ। কিন্তু জার্সি গায়ে চাপাতেই যেন ফিরে এলেন সেই চেনা রূপে। বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী–মোহামেডানের ফুটবল লড়াই।কেউ ২০ বছর, কেউ ২৫ বছর, কেউ–বা তারও বেশি সময় পর আবার গায়ে চাপিয়েছেন প্রিয় ক্লাবের জার্সি। তবে মাঠে নামার পর বয়সের হিসাব যেন হারিয়ে যেতে লাগল।

বল পায়ে পুরোনো ক্ষিপ্রতা দেখানোর চেষ্টা, গোল করার তাড়না, গোলের পর উচ্ছ্বাস, রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক—সব মিলিয়ে বৃষ্টিস্নাত বিকেলে যেন ফিরে এল বাংলাদেশের ফুটবলের সোনালি অতীত!সব মিলিয়ে দুই দলের ৬০ জনের বেশি সাবেক খেলোয়াড় ও সংগঠক জড়ো হয়েছিলেন এই পুনর্মিলনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে
advertisement

রাজধানীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেফতার

রাজধানীতে ৪টি ককটেলসহ যুবক গ্রেফতার
রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সিজেএফবি’ বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

‘সিজেএফবি’ বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম
১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যুক্ত হয়ে নাটকের মাধ্যমে অভিনয়জগতে পদার্পণ করেন টেলিভিশন মিডিয়ার বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম। এরপর থেকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে: আইসিজে

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে: আইসিজে
রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের নিজ নিজ বসতিতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে মিয়ানমারকে। একই সঙ্গে পরিবারের সদস্যদের পুনর্মিলন নিশ্চিত করার ব্যবস্থাও নিতে হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন