advertisement

চলমান মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির হয়েছে: বিজিবিএ

চলমান মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির হয়েছে: বিজিবিএ
রাজধানীর উত্তরায় নিজেদের কার্যালয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া, এমদাদুল হক মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন
ফটো কার্ড প্রিন্ট

তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা।বিজিবিএর নেতারা বলেছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে প্রতিদিন এই ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে।

এ ক্ষতির নেতিবাচক প্রভাব শুধু তৈরি পোশাকশিল্পেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস ও সংশ্লিষ্ট অন্যান্য খাতসহ সামগ্রিক অর্থনীতিতে পড়বে।রাজধানীর উত্তরায় বিজিবিএর কার্যালয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া, এমদাদুল হক মিয়াজী প্রমুখ।লিখিত বক্তব্যে বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গ্রেপ্তার দুই শ্রমিকনেতার মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন গ্রেপ্তার দুই শ্রমিকনেতার মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও অর্থনীতির বাধা: হোসেন জিল্লুর রহমান দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও অর্থনীতির বাধা: হোসেন জিল্লুর রহমান টানা সাত দফায় সোনার দাম কমল ভরিতে সাড়ে ১৭ হাজার টাকা টানা সাত দফায় সোনার দাম কমল ভরিতে সাড়ে ১৭ হাজার টাকা ইপিজেডে ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা মজুরির প্রস্তাব বিনিয়োগকারীদের ইপিজেডে ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা মজুরির প্রস্তাব বিনিয়োগকারীদের বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি
advertisement

মোহামেডান-আবাহনী দুই দলের হয়েই খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

মোহামেডান-আবাহনী দুই দলের হয়েই খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
এক সময় মাঠে নামলেই গ্যালারিতে উত্তেজনার ঝড় উঠতো। মোহামেডান-আবাহনী মানেই ছিল অন্যরকম উন্মাদনা, অন্যরকম আবেগ। দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবলারদের কাছে দুই ক্লাবই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের
সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাইফ হাসান

আগে ব্যাট করা হংকংকে অলআউট করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেট হারিয়ে তারা করে ফেলেছিল ২১৯ রান। তবে এই রান নিয়েও লড়াই করতে পারেনি হংকং। ৯ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় পেয়ে গেছে বাংলাদেশ ‘এ’।কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নামা হংকং শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল। ৫২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট।

তবে এরপর চতুর্থ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন ওপেনার অংশুমান রাত ও আইজাজ খান।তাদের জুটিতে ভর করেই দুই শ পার করে ফেলে হংকং। ৮৬ বলে ৭৭ রান করে অংশুমান ও ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ খান আউট হয়ে যান। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি।৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন।

এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার পারভেজ হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা, ১৯ নভেম্বর

অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা দেওয়া লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও চলন্ত কিংবা দাঁড়িয়ে থাকা পরিবহনে আগুন, কোথাও আবার সরকারি ও ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় অগ্নিসংযোগ করা হচ্ছে।পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে।

এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং ককটেল বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও রয়েছে।এ ছাড়া আজ গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের (এমপি) বাড়িসহ দেশের ১৬টি জেলায় সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন