advertisement

খোলা চুলে সাহসী পোশাকে বলিউডের ছক ভেঙেছিলেন ‘সেক্স সিম্বল’ জিনাত

খোলা চুলে সাহসী পোশাকে বলিউডের ছক ভেঙেছিলেন ‘সেক্স সিম্বল’ জিনাত
সিনেমায় জিনাত আমান। কোলাজ
ফটো কার্ড প্রিন্ট

বলিউডে নায়িকাদের সৌন্দর্য, পোশাক আর পর্দায় উপস্থিতির নির্দিষ্ট কিছু ছক ছিল। নায়িকা মানেই লাজুক, সংযত, নায়কের প্রেমে মগ্ন এক নারী। সেই ছকে বড়সড় ধাক্কা দিয়েছিলেন জিনাত আমান। খোলা চুল, পাশ্চাত্য পোশাক, আত্মবিশ্বাসী চলন আর পর্দায় নিজের শরীরী উপস্থিতি নিয়ে নির্ভীক এই অভিনেত্রী সত্তরের দশকে হিন্দি সিনেমার নায়িকার সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। তাঁর আগে নায়িকারা পর্দায় সাহসী হননি, বিষয়টি তেমন নয়।

কিন্তু জিনাতের সাহসের ধরন ছিল আলাদা। তিনি শুধু গ্ল্যামারাস ছিলেন না, তাঁর চরিত্রগুলোও অনেক সময় সমাজের প্রচলিত নৈতিকতার বিরুদ্ধে দাঁড়াত। কখনো হিপ্পি সংস্কৃতিতে প্রভাবিত তরুণী, কখনো স্বাধীনচেতা আধুনিক নারী, কখনো যৌন আবেদনময়ী চরিত্র, আবার কখনো প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা এক নারী—বিভিন্ন রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি।

‘হরে রামা হরে কৃষ্ণ’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’ ও ‘কুরবানি’র মতো সিনেমা তাঁকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক ফুল-কপির এই সিজনে ফুল-কপির এই সিজনে গোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্য গোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্য মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লাইট পিঙ্ক থেকে শকিং পিঙ্ক—মিস ইউনিভার্সে মাহির ৮টি গোলাপি লুক লাইট পিঙ্ক থেকে শকিং পিঙ্ক—মিস ইউনিভার্সে মাহির ৮টি গোলাপি লুক
advertisement

অগ্নিসংযোগ ও সহিংসতার অপচেষ্টার নিন্দা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের

অগ্নিসংযোগ ও সহিংসতার অপচেষ্টার নিন্দা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪০ লাখ মানুষের শহরে গণশৌচাগার মাত্র ৬টি, অন্যগুলোর কী অবস্থা

৪০ লাখ মানুষের শহরে গণশৌচাগার মাত্র ৬টি, অন্যগুলোর কী অবস্থা
গণশৌচাগার

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। চলতি বছরে দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ টয়লেট, সমান ভবিষ্যৎ।’ঢাকার পাশের গাজীপুর সিটি করপোরেশন এলাকার জনসংখ্যা প্রায় ৪০ লাখ। এ নগরে গণশৌচাগার বা পাবলিক টয়লেটের সংখ্যা কত? এ প্রশ্নের উত্তরে একটু হেসে সিটির প্রধান প্রকৌশলী সুদীপ বসাক উত্তর দিলেন, ‘এ সংখ্যা লজ্জাজনক। প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম।’ কত কম? তিনি একটি তালিকা পাঠালেন, সংখ্যা ছয়টি।

তবে এ কর্মকর্তার সরল স্বীকারোক্তি, ‘এ ছয়টির মধ্যেও সব কটি ভালো অবস্থায় নেই।’ গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়েছে ২০১৩ সালে। এক যুগের বেশি সময় চলে গেছে। এখন এই সিটিতে সাড়ে ছয় লাখের বেশি মানুষের জন্য একটি করে গণশৌচাগার রয়েছে। এ অবস্থা শুধু যে গাজীপুর সিটির, তা–ই নয়। সংখ্যায় কিছু কমবেশি হলেও দেশের প্রতিটি সিটি করপোরেশনেই প্রয়োজনের তুলনায় গণশৌচাগার একেবারে নগণ্য।

কোনো নগরে জনসংখ্যার অনুপাতে কতগুলো গণশৌচাগার থাকা উচিত তার একটি মানদণ্ড আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাবা-মা কি সন্তানের বন্ধু হতে পারেন? মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কী বলে

বাবা-মা কি সন্তানের বন্ধু হতে পারেন? মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কী বলে
সভায় পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল।

এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বাবা-মা কি সন্তানের বন্ধু হতে পারেন? এমন প্রশ্নের উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বললে, বাবা-মা কখনোই সন্তানের 'বন্ধু' হতে পারেন না; বরং তাঁদের নিজস্ব দায়িত্বশীল স্থানেই থাকতে হবে।

বন্ধুর সাথে যে ধরনের আচরণ বা আড্ডা মানানসই, বাবা-মার সাথে তা করা যায় না।তবে এর মানে এই নয় যে দূরত্ব থাকবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন