মূল সূত্র: বিস্তারিত পড়ুন
অগ্নিসংযোগ ও সহিংসতার অপচেষ্টার নিন্দা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বলিউডে নায়িকাদের সৌন্দর্য, পোশাক আর পর্দায় উপস্থিতির নির্দিষ্ট কিছু ছক ছিল। নায়িকা মানেই লাজুক, সংযত, নায়কের প্রেমে মগ্ন এক নারী। সেই ছকে বড়সড় ধাক্কা দিয়েছিলেন জিনাত আমান। খোলা চুল, পাশ্চাত্য পোশাক, আত্মবিশ্বাসী চলন আর পর্দায় নিজের শরীরী উপস্থিতি নিয়ে নির্ভীক এই অভিনেত্রী সত্তরের দশকে হিন্দি সিনেমার নায়িকার সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। তাঁর আগে নায়িকারা পর্দায় সাহসী হননি, বিষয়টি তেমন নয়।
কিন্তু জিনাতের সাহসের ধরন ছিল আলাদা। তিনি শুধু গ্ল্যামারাস ছিলেন না, তাঁর চরিত্রগুলোও অনেক সময় সমাজের প্রচলিত নৈতিকতার বিরুদ্ধে দাঁড়াত। কখনো হিপ্পি সংস্কৃতিতে প্রভাবিত তরুণী, কখনো স্বাধীনচেতা আধুনিক নারী, কখনো যৌন আবেদনময়ী চরিত্র, আবার কখনো প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা এক নারী—বিভিন্ন রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি।
‘হরে রামা হরে কৃষ্ণ’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’ ও ‘কুরবানি’র মতো সিনেমা তাঁকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন