advertisement

টানা সাত দফায় সোনার দাম কমল ভরিতে সাড়ে ১৭ হাজার টাকা

টানা সাত দফায় সোনার দাম কমল ভরিতে সাড়ে ১৭ হাজার টাকা
সোনার অলংকার
ফটো কার্ড প্রিন্ট

গতকাল বুধবারের পর আজ বৃহস্পতিবারও কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের প্রভাবে দেশে টানা সাত দফায় সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা। এর মধ্যে আজ কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়।

এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা এবং শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা। এ সপ্তাহের শনিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল ২ হাজার ২১৬ টাকা।টানা সাত দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।আজ সোনার দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইপিজেডে ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা মজুরির প্রস্তাব বিনিয়োগকারীদের ইপিজেডে ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা মজুরির প্রস্তাব বিনিয়োগকারীদের বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা আর্থিক অন্তর্ভুক্তিতে ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট, এগিয়ে ঢাকা চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি
advertisement

দু’দিনেও খোঁজ মেলেনি বরিশালের সিভিল জজের

দু’দিনেও খোঁজ মেলেনি বরিশালের সিভিল জজের
নিখোঁজের দু’দিন পরও বাসায় ফেরেননি বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম। এ ঘটনায় আদালতের পক্ষ থেকে সাধারণ ডায়রি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন