advertisement

ফিরে আসো বৃষ্টির ঘ্রাণ আর নদীভাঙন শেষে

ফিরে আসো বৃষ্টির ঘ্রাণ আর নদীভাঙন শেষে
অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো
ফটো কার্ড প্রিন্ট

গাঁদা ফুলের বেণিএই জগৎ যেন গাঁদা ফুলের বেণিতার নির্জন ছায়ায়ডুবে আছে মোহডাঙা গ্রামগুলিএখানে তোমার চোখেরাত্রিশেষে যেই আলো ফোটেসেই আলোর শরীরেছড়িয়ে রাখি আমাদের না বলা কথাগুলোতোমাকে দেখেকাঁটার গায়ে হেসে ওঠে ঘুমন্ত কাশফুলওপ্রতিদিনপ্রতিদিন একটু একটু করে হলদে দেয়ালের অভ্যন্তরে ঢুকে পড়ছি। নিঃসঙ্গ আঁধারের সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি।

স্মৃতিশূন্য মানুষগুলো দেখছি স্ফুলিঙ্গের গয়নায়, তাঁদের অজস্র জ্বলজ্বলে চোখ থেকে ছিটকে আসছে ভালুকের ছায়ার মতো বর্শা, বর্শাগুলো জমিয়ে রাখছি মৌন কামারশালায়।সমুদ্র দেখার আগেসমুদ্র দেখার আগে দুঃখগুলো জমা রাখো শবাগারেবকুলের ঘ্রাণে তারা মিশে থাক অন্ধকারেভাসিয়ে নিক অতীত কালের নদী ভাঙা পানির তোড়েতুমি দেখোঘুমন্ত জাহাজের রংসমুদ্র দেখার আগে মুছে ফেল নিজেকে ধ্বস্ত স্মৃতির ধূসর আকাশেফিরে আসোধীরে ধীরে ফিরে আসো নতুন মেঘের মতোছায়া ফেল মৃন্ময়ীর মুখেগভীর জলের ধ্বনি মিশুক আঁধারেঅনুরাগ ফুটুক প্রেয়সী চোখেতুমি আছআমাদের শুকানো নদীর ম্যাপেফিরে আসো বৃষ্টির ঘ্রাণ আর নদীভাঙন শেষেসর্বহারা মানুষের মনেমধুরিমাস্বপ্নে দেখা ভেসে যাওয়া ধূসর বাঞ্ছাতরি যদি ভেড়ে তোমাদের ঘাটে, আমাকে জাগিও, রোদফোটা উড়ন্ত পালকে।

বিস্তীর্ণ সবুজে নেমে শরীরে ফিরছে মুগ্ধ জলের গান, খুলে পড়ছি নিস্তব্ধ মাঠের ভেঙে পড়া সীমা, ওখানে তোমাকেই দেখছি মধুরিমা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, বাড়িতে মাতম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, বাড়িতে মাতম
advertisement

মোহামেডান-আবাহনী দুই দলের হয়েই খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

মোহামেডান-আবাহনী দুই দলের হয়েই খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
এক সময় মাঠে নামলেই গ্যালারিতে উত্তেজনার ঝড় উঠতো। মোহামেডান-আবাহনী মানেই ছিল অন্যরকম উন্মাদনা, অন্যরকম আবেগ। দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবলারদের কাছে দুই ক্লাবই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের
সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাইফ হাসান

আগে ব্যাট করা হংকংকে অলআউট করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেট হারিয়ে তারা করে ফেলেছিল ২১৯ রান। তবে এই রান নিয়েও লড়াই করতে পারেনি হংকং। ৯ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় পেয়ে গেছে বাংলাদেশ ‘এ’।কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নামা হংকং শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল। ৫২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট।

তবে এরপর চতুর্থ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন ওপেনার অংশুমান রাত ও আইজাজ খান।তাদের জুটিতে ভর করেই দুই শ পার করে ফেলে হংকং। ৮৬ বলে ৭৭ রান করে অংশুমান ও ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ খান আউট হয়ে যান। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি।৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন।

এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার পারভেজ হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা, ১৯ নভেম্বর

অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা দেওয়া লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও চলন্ত কিংবা দাঁড়িয়ে থাকা পরিবহনে আগুন, কোথাও আবার সরকারি ও ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় অগ্নিসংযোগ করা হচ্ছে।পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে।

এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং ককটেল বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও রয়েছে।এ ছাড়া আজ গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের (এমপি) বাড়িসহ দেশের ১৬টি জেলায় সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন