advertisement

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর
ফটো কার্ড প্রিন্ট

পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ঢাকার সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন।

তাঁর সঙ্গে ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং গ্লোবাল ফেয়ার পে চার্টার ও লন্ডন টি এক্সচেঞ্জের প্রতিনিধিসহ পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল।সফরের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং ডাচেস অব কোইমব্রার যৌথ অংশগ্রহণে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে রাজকীয় অতিথি ও তাঁর প্রতিনিধিদলের সম্মানে একটি বিশেষ আনুষ্ঠানিক অধিবেশনের আয়োজন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া ফিরে আসো বৃষ্টির ঘ্রাণ আর নদীভাঙন শেষে ফিরে আসো বৃষ্টির ঘ্রাণ আর নদীভাঙন শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, বাড়িতে মাতম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, বাড়িতে মাতম
advertisement

মোহামেডান-আবাহনী দুই দলের হয়েই খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

মোহামেডান-আবাহনী দুই দলের হয়েই খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
এক সময় মাঠে নামলেই গ্যালারিতে উত্তেজনার ঝড় উঠতো। মোহামেডান-আবাহনী মানেই ছিল অন্যরকম উন্মাদনা, অন্যরকম আবেগ। দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবলারদের কাছে দুই ক্লাবই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের
সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাইফ হাসান

আগে ব্যাট করা হংকংকে অলআউট করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেট হারিয়ে তারা করে ফেলেছিল ২১৯ রান। তবে এই রান নিয়েও লড়াই করতে পারেনি হংকং। ৯ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় পেয়ে গেছে বাংলাদেশ ‘এ’।কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নামা হংকং শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল। ৫২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট।

তবে এরপর চতুর্থ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন ওপেনার অংশুমান রাত ও আইজাজ খান।তাদের জুটিতে ভর করেই দুই শ পার করে ফেলে হংকং। ৮৬ বলে ৭৭ রান করে অংশুমান ও ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ খান আউট হয়ে যান। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি।৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন।

এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার পারভেজ হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা, ১৯ নভেম্বর

অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা দেওয়া লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও চলন্ত কিংবা দাঁড়িয়ে থাকা পরিবহনে আগুন, কোথাও আবার সরকারি ও ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় অগ্নিসংযোগ করা হচ্ছে।পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে।

এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং ককটেল বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও রয়েছে।এ ছাড়া আজ গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের (এমপি) বাড়িসহ দেশের ১৬টি জেলায় সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন