বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আবারও আসছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এবার চতুর্থবারের মতো হচ্ছে এই আয়োজন। ২০২৩ সালে প্রথমবার ৩২টি, ২০২৪ সালে ৪২টি এবং গত বছর ৪৬টি দল অংশ নিয়েছিল। এবার ঢাকার ৪টি দল বেড়ে রেকর্ড ৫০টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে খেলবে ঢাকার ৩২টি, চট্টগ্রামের ১০টি এবং রাজশাহী ও খুলনা অঞ্চলের ৪টি করে বিশ্ববিদ্যালয়।এ মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম অঞ্চলের খেলা দিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে। এরপর রাজশাহী, খুলনা ও ঢাকার আঞ্চলিক পর্ব হবে।
সব আঞ্চলিক পর্ব শেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আট দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব।এবারের টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: প্রথম আলো

লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায়
রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের
টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ
ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে
ব্রাজিল এখন ‘শক্তের ভক্ত নরমের যম’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন