advertisement

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ
ফটো কার্ড প্রিন্ট

২০২৭ সালের জানুয়ারি সেশনের এফসিপিএস পার্ট-১–এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রকাশিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ৪ ঘণ্টা হবে পরীক্ষা।

রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে এ পরীক্ষা হবে।এবারের পরীক্ষায় ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

৬৫টির মধ্যে ২৭টি সাধারণ বিষয় এবং ৩৮টি বিশেষায়িত বিষয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল ১ ডিসেম্বর মেডিসিন অ্যান্ড অ্যালাইড, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানাসথেসিওলজি, অ্যানাটমি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ফরেনসিক মেডিসিন, অফথালমোলজি অ্যান্ড অ্যালাইড, ওটোল্যারিনগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি, ফার্মাকোলজি, ফিজিওলজি, সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, রেডিওথেরাপি, সার্জারি অ্যান্ড অ্যালাইড ও ট্রান্সফিউশন মেডিসিনের পরীক্ষা।বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন ৩ ডিসেম্বর ২০২৬ নেওয়া হবে ডেন্টাল সার্...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন আন্তর্জাতিক বিচার আদালতের রায়:  বাংলাদেশের নৈতিক জয় হলো আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো উৎসবের রঙে রঙিন রাঙামাটি উৎসবের রঙে রঙিন রাঙামাটি হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক বরখাস্ত হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক বরখাস্ত
advertisement

মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু

মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু
গ্রহাণু

বেশির ভাগ গ্রহাণুই সূর্য থেকে আসা মহাকর্ষ বা বিকিরণ চাপের মতো বাহ্যিক শক্তির ধাক্কায় নির্দিষ্ট পথে ছুটে চলে। তবে মহাকাশে ‘১৯৯৮ কেওয়াই২৬’ নামের একটি গ্রহাণু এমন গতিতে ছুটে চলছে, যা কোনোভাবেই একটি সুশৃঙ্খল গ্রহাণুর আচরণের সঙ্গে মিলছে না। মহাজাগতিক এই আচরণের একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো কেওয়াই২৬ কোনো সাধারণ গ্রহাণু নয়।

এটি একটি গাঢ় বা ডার্ক কমেট বা ধূমকেতু হতে পারে, যা অদৃশ্য গ্যাস নির্গমনের কারণে ভিন্ন পথে চলছে।মহাকাশে থাকা পাথর মূলত দুটি বড় শ্রেণিতে বিভক্ত। এর একটি গ্রহাণু এবং অন্যটি ধূমকেতু। গ্রহাণু মূলত পাথরের টুকরা। অন্যদিকে ধূমকেতুতে বরফ থাকে। সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় এই বরফ গ্যাসে পরিণত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এর ফলে ধূমকেতু মহাকর্ষের বল ছাড়া সামান্য বাড়তি গতি পায়।

যখন কোনো ধূমকেতুর কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে একটি চকচকে ও উজ্জ্বল আভাসম্পন্ন বস্তুর ছবি, যার পেছনে দীপ্তিময় লেজ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু

কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

নেতানিয়াহু তিন দফায় প্রায় ১৯ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। নিজের ও স্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ অপব্যবহার করেছেন নেতানিয়াহু। তিনি ও তাঁর জোট সরকার ইসরায়েলের বিচারব্যবস্থাকে দুর্বল করার এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছিলেন।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর কাছে গাজা যুদ্ধ কেবল জাতীয় নিরাপত্তার বিষয় ছিল না; বরং এটি তাঁর বিচার এড়ানো ও নিজের রাজনৈতিক জীবন রক্ষার প্রধান হাতিয়ার হয়ে ওঠে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন

কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন

আপনার হাতে নগদ টাকা আছে। আপনি কোথাও সেই টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন। সবার আগে বিনিয়োগের নিরাপত্তা দরকার। কোথায় বিনিয়োগ করবেন? দেখুন এই ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন