জগদ্ধাত্রী পূজা আর মহানামযজ্ঞ—দুই উৎসবকে ঘিরে রাঙামাটিতে যেন মিলেছে সম্প্রীতির মেলা। শহরের হ্যাপী মোড় থেকে বনরূপা ট্রাফিক মোড় পর্যন্ত বসেছে চার দিনব্যাপী গ্রামীণ পণ্যের মেলা। রঙিন তোরণ পেরিয়ে মেলায় ঢুকতেই চোখে পড়ে সারি সারি দোকান। কোথাও মাটির হাঁড়ি-কলসি, কোথাও সোনালি চুড়ি ও প্রসাধনী, আবার কোথাও কাঁসা-পিতলের তৈজসপত্র। বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ, শিশু-কিশোরের পদচারণে প্রথম দিন থেকেই জমে উঠেছে মেলা।
কেনাকাটা, ঘোরাঘুরি আর নানা পণ্যের পসরা—সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো মেলা প্রাঙ্গণে।জগদ্ধাত্রী পূজা ও মহানামযজ্ঞ উপলক্ষে সাজানো রঙিন তোরণ পেরিয়ে মেলায় ঢুকছেন দর্শনার্থীরা ব্যাগ ও গয়নার দোকানে নারী ক্রেতাদের ভিড় সোনালি চুড়ি ও প্রসাধনীর দোকানে পছন্দের জিনিস দেখছে এক শিশু মাটির ফুলদানি, কলসি ও হাঁড়ি সাজিয়ে ক্রেতার অপেক্ষায় এক নারী বিক্রেতা সারি সারি সাজানো সোনালি ও রঙিন চুড়ি।
নারী ও কিশোরীদের ভিড় বেশি এই দোকানে কৃত্রিম ফুল, ঝুড়ি ও মাটির তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা মাটির পুতুল, হাঁড়ি ও লোহার সরঞ্জাম নিয়ে বসেছেন এক বিক্রেতা স্টিলের থালাবাটি ও রান্নাঘরের সরঞ্জামের দোকানে চলছে দরদাম বর্ণিল কাপড়ের তোরণ ও নানা সাজসজ্জায় উৎসবের আমেজ মেলার প্রবেশপথে কাঁসা-পিতলের তৈজসপত্র, প্রদীপ ও পূজার সামগ্রী নিয়ে বসেছেন দুই বিক্রেতাহাঁড়িপাতিলের দোকানে পছন্দের পণ্য দেখছেন পাহাড়ি নারী...
সূত্র: প্রথম আলো

মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু
কোথায় বিনিয়োগ করবেন, কেন করবেন
আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো
হোয়াইট হাউসের জাতীয় সাইবার পরিচালক বরখাস্ত
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন