প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার ৬২ বছরে পদার্পণ করলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে।
তাঁর পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন।স্কুলে যাওয়ার বয়স হলে তাঁর মা-বাবা তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেন। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়।১৯৮৮ সালে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন।
পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।পরবর্তী সময়ে তারেক রহমান এক-এগারোর সরকারের নির্মম নির্যাতনের শিকার হন।
সূত্র: প্রথম আলো

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ
ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো
জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক
ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের উপকূলের দিকে, বাংলাদেশে দিনভর বৃষ্টি হতে পারে
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন