রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি আজ শুক্রবারও চলছে। আজ দিনভর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এর মধ্যে ঢাকাসহ পাঁচ বিভাগে আজ ভারী বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলো হলো বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহ। সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে।বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আকভানের কারণে মূলত এই বৃষ্টি হচ্ছে।
ঘূর্ণিঝড়টি আজ দুপুরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশা রাজ্যের মাঝামাঝি এলাকার উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। গত অক্টোবর মাসের শেষে এবং চলতি মাসের শুরুর দিকে এই উপকূলেই পরপর দুটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল।আজ সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার। রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার।
সাতক্ষীরায় বৃষ্টির পরিমাণ ৬৫ মিলিমিটার।যখন কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তখন তাকে ভারী বৃষ্টি বলে।
সূত্র: প্রথম আলো

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ
ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন
জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক
এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সময়সূচি প্রকাশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন