advertisement

যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় ব্যাংকসহ ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের তথ্য চুরি

যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় ব্যাংকসহ ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের তথ্য চুরি
সাইবার হামলার প্রতীকী ছবি
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়ে দেশটির সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজের গ্রাহকদের পাশাপাশি ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে ‘এনজিরোএন’ নামের একদল সাইবার অপরাধী। গতকাল বৃহস্পতিবার জেপি মরগান চেজের কর্মকর্তারা জানান, গ্রাহকের নাম ও ই–মেইল ঠিকানা এই সাইবার হামলায় চুরি হয়ে থাকতে পারে। ক্রেডিট কার্ড জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ডও একই হামলার শিকার হয়েছে।

একটি র‍্যানসমওয়্যার গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের কাছে কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড, ফোন নম্বর এমনকি রেস্তোরাঁ ও হোটেল বুকিংয়ের তথ্যও রয়েছে।সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোকরাডার জানিয়েছে, এনজিরোএন নামের একদল সাইবার অপরাধী ডার্ক ওয়েবে এই হামলার দায় স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ১৬ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে চেজ, ভিসা এবং মাস্টারকার্ডের ওপর এই হামলা চালানো হয়েছিল।

একই দিনে জেপি মরগান চেজ এবং অন্যান্য বড় ব্যাংকগুলো একটি বিশাল সিস্টেম বিভ্রাটের শিকার হয়েছিল।জেপি মরগান চেজের তথ্য অনুযায়ী, এই সাইবার হামলার লক্ষ্য ছিল তৃতীয় পক্ষের বিক্রেতা প্রতিষ্ঠান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন, ব্রিফিংয়ে জানালেন প্রতিক্রিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন, ব্রিফিংয়ে জানালেন প্রতিক্রিয়া ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশে দিনভর বৃষ্টি, আঘাত হানতে পারে কোথায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশে দিনভর বৃষ্টি, আঘাত হানতে পারে কোথায় মঙ্গলের পাথরফলক মঙ্গলের পাথরফলক সুফিয়া কামালের হাসিভরা মুখ আমার অন্তরজুড়ে সমুজ্জ্বল থাকবে সুফিয়া কামালের হাসিভরা মুখ আমার অন্তরজুড়ে সমুজ্জ্বল থাকবে ছাত্রলীগ নেতা পরিচয়ে ওসিকে হুমকি—‘তোর বংশ শেষ করে দেব, কাফনের কাপড় রেডি রাখিস’ ছাত্রলীগ নেতা পরিচয়ে ওসিকে হুমকি—‘তোর বংশ শেষ করে দেব, কাফনের কাপড় রেডি রাখিস’
advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন, ব্রিফিংয়ে জানালেন প্রতিক্রিয়া

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন, ব্রিফিংয়ে জানালেন প্রতিক্রিয়া

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশে দিনভর বৃষ্টি, আঘাত হানতে পারে কোথায়

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশে দিনভর বৃষ্টি, আঘাত হানতে পারে কোথায়

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মঙ্গলের পাথরফলক

মঙ্গলের পাথরফলক

মঙ্গল গ্রহে আমাদের অবতরণ অবশেষে সফল হলো। এখন শুধু একটা কাজই বাকি।আমি ধীরে ধীরে হ্যাচওয়ের মধ্যে পা রাখলাম। খুব সাবধানে। খেয়াল রাখলাম, পিঠের ব্যাকপ্যাকটা যাতে ওপরে কোনো কিছুর সঙ্গে ধাক্কা না খায়। এরপর হামাগুড়ি দিয়ে চলতে লাগলাম। কারণ, ছোট্ট এই দরজা দিয়ে মেম (মার্স এক্সকারশন মডিউল) থেকে বের হতে গেলে সেটাই করতে হয়। এর আগে অনেকেই এ কাজ করেছেন। কিন্তু তাঁদের মধ্যে যাঁর সঙ্গে আমার সবচেয়ে বেশি মিল, তিনি নীল আর্মস্ট্রং।

চাঁদে নামার সময় তিনিও ঠিক একইভাবে হ্যাচ দিয়ে বের হয়েছিলেন। কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য একটাই—তিনি চাঁদে প্রথম পা রেখেছিলেন, আর আমি রাখব মঙ্গলে।সিঁড়ি বেয়ে ধাপে ধাপে নামতে লাগলাম, যাতে প্রতিটি পদক্ষেপ উপভোগ করতে পারি। মিশন কন্ট্রোলে থাকা ছেলেরা যখন টেনশনে নখ কামড়াচ্ছে, আমি তখন পৌঁছে গিয়েছি নিচের শেষ ধাপে।

সবশেষে ধীরে ধীরে একটা পা রাখলাম মঙ্গলের গোলাপি বালুর ওপর।‘এটা একজন মানুষের আরেকটা ছোট্ট পদক্ষেপ…’ আরে, এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে একজনের কাছে নতুন কিছু শোনার আশা করো কেন?বেন জনসন আর আমি সেখানে ছিলাম তিন দিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন