চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।প্রাণনাশের হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপে বার্তাগুলো পাঠানো হয় গত বুধবার রাতে। ওই দিনই থানায় জিডি করেন ওসি। তবে আজ শুক্রবার বিষয়টি জানাজানি হয়।
হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে এসব হুমকি দেওয়া হয়।
একটি খুদে বার্তায় ওই ব্যক্তি উল্লেখ করেন, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’ আরেকটি খুদে বার্তায় লেখা হয়, ‘তোর পরিবার শেষ করে দেব, তোর বংশ শেষ করে দেব, কাফনের কাপড় রেডি রাখিস, নাইলে রাস্তায় পড়ে থাকবি।’জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, ‘আমি ছাত্রলীগের নেতা–কর্মীদের গ্রেপ্তার করছি, এমন অভিযোগ তুলে বিদেশি নম্বর দিয়ে খোলা হোয়াটসঅ্যাপের একটি আইডি থেকে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।’ ওসি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি।
সূত্র: প্রথম আলো

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন, ব্রিফিংয়ে জানালেন প্রতিক্রিয়া
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশে দিনভর বৃষ্টি, আঘাত হানতে পারে কোথায়
মঙ্গলের পাথরফলক
সুফিয়া কামালের হাসিভরা মুখ আমার অন্তরজুড়ে সমুজ্জ্বল থাকবে
আমাজন বনের আদিবাসী জনগোষ্ঠীর বিরল ছবি, সামনে এল তাদের বিপন্ন অবস্থার চিত্র

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন