advertisement

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি
গাড়িতে থেকেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার বিকেলে
ফটো কার্ড প্রিন্ট

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে।’ তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নেন আইজিপি।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আইজিপি আলী হোসেন বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি।

আগামী দিনেও ভালো থাকবে।’ স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী সন্ধ্যায় সারা দিনের খবর সন্ধ্যায় সারা দিনের খবর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি... একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি... গুগল ম্যাপসে নিজ এলাকার বাতাসের মান জানবেন যেভাবে গুগল ম্যাপসে নিজ এলাকার বাতাসের মান জানবেন যেভাবে
advertisement

কৃষিগুচ্ছের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর

কৃষিগুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আগামী ২৫ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের সমাবেশে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ সকালে

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আজ শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) ফুটবল মাঠে রোহিঙ্গাদের এক সমাবেশে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দেওয়ার পর এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন আশ্রয়শিবির থেকে আসা অন্তত ৩৫ হাজার রোহিঙ্গা অংশ নেন।সমাবেশে রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আজকে (শুক্রবার) সকালে আমি এখানে এসেছি একটা বিশেষ দিনে, একটা ঐতিহাসিক মুহূর্তে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সন্ধ্যায় সারা দিনের খবর

সন্ধ্যায় সারা দিনের খবর
ঢাকার রাস্তায় চলছে ই-রিকশা। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো। ১৫ নভেম্বর রাজধানীর মণিপুরীপাড়া এলাকায়

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো ঢাকার রাস্তায় চলছে ই-রিকশা। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো।

১৫ নভেম্বর রাজধানীর মণিপুরীপাড়া এলাকায়রাজধানীর গাবতলীর মাজার রোডে ১৬ নভেম্বর বিকেলে একটি ই-রিকশা দেখা গেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে কত ভাড়া লাগবে, জানতে চাইলে ই-রিকশাটির চালক মো. শাহীন ৫০০ টাকা দাবি করেন। দরদামের এক পর্যায়ে ৪০০ টাকায় যেতে রাজি হন তিনি। বিস্তারিত পড়ুন...১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও এস আলম ওভারসিজের কার্যালয় ছিল এই ভবনে।

১৮ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কেআজারবাইজান যাওয়া নিশ্চিত, ১০ দিন পর ফ্লাইট-রিক্রুটিং এজেন্সির এমন আশ্বাসে চাকরি ছেড়ে দেন সুমন রেজা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন