advertisement

কনটেন্ট বানিয়েই পুরস্কার, ২৫ লাখ টাকার আয়োজনে আবেদন করবেন যেভাবে

কনটেন্ট বানিয়েই পুরস্কার, ২৫ লাখ টাকার আয়োজনে আবেদন করবেন যেভাবে
ফটো কার্ড প্রিন্ট

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মোট ২৫ লাখ টাকার পুরস্কার নিয়ে আসছে এটিএন নিউজ। চ্যানেলটির নতুন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬’-এ ১০টি বিভাগে ১০ জন বিজয়ী হবেন। তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে সেরাদের সেরা। দেশে ও দেশের বাইরে থাকা কনটেন্ট ক্রিয়েটররা এটিএন নিউজের নির্ধারিত ওয়েবসাইটে (https://bestcontentcreator.atnnewstv.com) নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আয়োজকদের দাবি, দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজের উদ্যোগে কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এ ধরনের রিয়েলিটি শো দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে। ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬ পাওয়ার্ড বাই স্টেপ’ শিরোনামের এই আয়োজনে চার ধাপের প্রতিযোগিতা পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছাবেন প্রতিযোগীরা।

বিভাগভিত্তিক বিজয়ী ও সেরাদের সেরার জন্য সব মিলিয়ে থাকছে ২৫ লাখ টাকার পুরস্কার।নতুন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘বেস্ট কনটেন্ট ক্রিয়েটর ২০২৬’-এ ১০টি বিভাগে ১০ জন বিজয়ী হবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন ‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন প্রথমবার মা হলেন সামান্থা প্রথমবার মা হলেন সামান্থা ভাবুব সম্রাট ভাবুব সম্রাট রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! কেবিন ক্রু থেকে নায়িকা—জন্মদিনে কোথায় বুবলী, কেন আবার আড়ালে কেবিন ক্রু থেকে নায়িকা—জন্মদিনে কোথায় বুবলী, কেন আবার আড়ালে
advertisement

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ঘরছাড়া ফিলিস্তিনিদের এখন ঠাঁই প্রাচীন গুহায়

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ঘরছাড়া ফিলিস্তিনিদের এখন ঠাঁই প্রাচীন গুহায়
ইসরায়েলি বাহিনীর বারবার বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ায় পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার শতাধিক ফিলিস্তিনি এখন বসবাস করছেন অন্ধকার ও স্যাঁতসেঁতে প্রাচীন গুহায়....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৪৪ বছরের ঐতিহ্য ও স্মৃতি নিয়ে গ্রেগরিয়ান মিউজিয়ামের যাত্রা শুরু

১৪৪ বছরের ঐতিহ্য ও স্মৃতি নিয়ে গ্রেগরিয়ান মিউজিয়ামের যাত্রা শুরু
সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজে ‘গ্রেগরিয়ান মিউজিয়াম’ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। লক্ষ্মীবাজার, ঢাকা। ২০ নভেম্বর ২০২৬

রাজধানীর লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে যাত্রা শুরু করল গ্রেগরিয়ান মিউজিয়াম। সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজ এবং প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দ্য গ্রেগরিয়ান সোসাইটির (টিজিএস) যৌথ উদ্যোগে সম্প্রতি এই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।বিদ্যালয়ের প্রধান ভবনের পঞ্চম তলায় এই জাদুঘর স্থাপন করা হয়েছে।

১৮৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার নানা স্মৃতিচিহ্ন এখানে স্থান পেয়েছে। ঐতিহাসিক নথিপত্র, দুর্লভ আলোকচিত্র, বিভিন্ন স্মারক ও নিদর্শনের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজে গ্রেগরিয়ানদের অবদানকে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্বাগত বক্তব্য দেন টিজিএসের সহসভাপতি গ্রেগরিয়ান শাকিল কাসেম।

বিদ্যালয়ের অধ্যক্ষ ও টিজিএসের প্রধান পৃষ্ঠপোষক রেভারেন্ড ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ

আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ
‘জার্নাল অব ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর এসডিজিবিষয়ক বিশেষ সম্পূরক প্রকাশনার মোড়ক উন্মোচনে অতিথি ও আয়োজকদের একাংশ

‘জার্নাল অব ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর এসডিজিবিষয়ক বিশেষ সম্পূরক প্রকাশনার মোড়ক উন্মোচনে অতিথি ও আয়োজকদের একাংশটেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট নিয়ে নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ ও গবেষকদের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘জিএসজি গ্লোবাল ডে ২০২৬’।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স (জিএসজি) বিভাগ দিনব্যাপী এ আয়োজন করে।এতে ছিল উদ্বোধনী পর্ব, জার্নালের বিশেষ সংখ্যা প্রকাশ, ‘ঢাকা ২০৩০’ শীর্ষক গোলটেবিল নীতি সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মূল প্রতিপাদ্য ছিল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)।সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য ম. তামিম, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন কে আয়াজ রাব্বানী ও জিএসজি বিভাগের প্রধান মো. শাহনেওয়াজ হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন