নতুন করে আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও সরঞ্জাম উৎপাদনের কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। এর মধ্য দিয়ে ৩০০ পরিবেশবান্ধব কারখানার মাইলফলক অতিক্রম করল বাংলাদেশ। বর্তমানে দেশে পরিবেশবান্ধব কারখানা ৩০২টি।বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানাগুলো যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি লিড প্লাটিনাম এবং ৩টি লিড গোল্ড সনদ পেয়েছে। এ কারখানাগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস।
প্রতিষ্ঠানটি তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্যাকেজিং পণ্য উৎপাদন করে থাকে।জানতে চাইলে আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার প্রথম আলোকে বলেন, বিশ্বে বিদ্যমান পরিবেশবান্ধব অ্যাকসেসরিজ ও প্যাকেজিং কারখানাগুলোর মধ্যে আদজি ট্রিমসের অর্জিত পয়েন্ট সবচেয়ে বেশি।
সূত্র: প্রথম আলো

চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে
ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ
এআইয়ের পরামর্শে দামি ঘড়ি কিনছেন ক্রেতারা, বিপাকে বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড
কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলন থেকে কী বার্তা পেল বাংলাদেশ
সরু চাল ও কিছু সবজির দাম বেড়েছে
তিন বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের ২১ হাজার ৪০০ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন