ডেঙ্গু জ্বরে শ্বাসকষ্ট, কাশি কিংবা পেটব্যথা দেখা দিলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। জ্বর কমে যাওয়ার পরও এ ধরনের উপসর্গ দেখা দেওয়া জটিলতার লক্ষণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু হলে সাধারণত জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরব্যথা, বমি বমি ভাব ও ত্বকে র্যাশ দেখা দেয়।শ্বাসকষ্ট ও কাশি কেন হয়ডেঙ্গুতে শ্বাসকষ্টের পেছনে একাধিক কারণ থাকতে পারে।
গুরুতর ডেঙ্গুতে রক্তনালি থেকে তরল বেরিয়ে বুকের গহ্বরে জমতে পারে, যাকে প্লুরাল ইফিউশন বলা হয়। ফুসফুসের চারপাশে তরল জমলে শ্বাস নিতে কষ্ট হয়। এ ছাড়া ফুসফুসে পানি জমা, রক্তক্ষরণ, হৃদ্যন্ত্রের সমস্যা কিংবা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ার মতো সংক্রমণও শ্বাসকষ্টের কারণ হতে পারে। অনেক সময় অতিরিক্ত স্যালাইন নিলে পানি জমে যেতে পারে। কাশি ডেঙ্গুর প্রধান বা নির্দিষ্ট লক্ষণ নয়।
তবে জ্বরের সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট থাকলে ফুসফুসের সংক্রমণসহ অন্যান্য সম্ভাব্য কারণ যাচাই করা প্রয়োজন।
সূত্র: প্রথম আলো

এক পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন বিয়েবাড়িতে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ চা...
বিএনপির একজনকে মারলে আলীগের ১০ জনকে মারার হুঁশিয়ারি বিএনপি নেতার
ভাঙারির মালামাল দোকানে নামাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দুজন আহত
নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগ–ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, পেট্রল...
সুরে সুরে সৈয়দপুরে প্রথম আলোর জন্মদিন উদ্যাপন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন