জলবায়ু সম্মেলনের এক্সপোতে স্থাপিত শূন্য বর্জ্য জাদুঘর। আন্তালিয়া, তুরস্ক, ২০ নভেম্বর ২০২৬পারস্পরিক সহযোগিতার প্রাচীন সামাজিক ঐতিহ্য তুরস্কে ‘ইমেজে’ নামে পরিচিত। জলবায়ু সম্মেলনের দশম দিন গত বৃহস্পতিবার জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন, অর্থায়ন ও স্থানীয় উদ্যোগ জোরদার করতে ‘ইমেজে দিবস’ পালিত হয়। তবে প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়নের কোনো বাধ্যতামূলক রূপরেখা ঘোষিত হয়নি।একই দিনে অনুষ্ঠিত হয় ‘পিপলস প্লেনারি’।
প্লেনারিতে নাগরিক সমাজ ও জলবায়ু আন্দোলনকারীরা জীবাশ্ম জ্বালানির ন্যায্য রূপান্তর, আদিবাসী ও শ্রমিকের অধিকার, দরিদ্র দেশগুলোর জন্য পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ‘বেলেম-আন্তালিয়া মেকানিজম’ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
প্লেনারিতে বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের তাসনিম এসপ, লিডি ন্যাকপিল, ঝানাই কায়ান ডড ও আইলিন মাইরেনা কানিংহ্যাম।তুরস্কের আন্তালিয়ায় যখন জলবায়ু সম্মেলন চলছে, তখন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা জেনোসাইডের (গোষ্ঠীনিধন) জন্য মিয়ানমারকে দায়ী করে রায় ঘোষণা করেছেন।
সূত্র: প্রথম আলো

‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে
যাওয়ার অঙ্গীকার
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র
আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরক...
সিডনিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন