advertisement

ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি

ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
র‍্যাপিডের গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে আজ স্থানীয় এক হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক
ফটো কার্ড প্রিন্ট

মূল্য সংযোজন কর বা ভ্যাটের বোঝা ধনীর চেয়ে গরিবের ওপর অনেক বেশি। দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে চলে যায়। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ভ্যাটের বোঝা তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ সবচেয়ে ধনীদের চেয়ে সবচেয়ে গরিবদের আয়ের তুলনায় ভ্যাটের বোঝা সাত গুণ বেশি।

একইভাবে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ১১ দশমিক শূন্য ৩ শতাংশ আয়কর হিসেবে দিতে হয়। অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর আয় করযোগ্য আয়সীমার নিচে থাকে। আজ শনিবার বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে।

ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে কৃষিপণ্য রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, বাধা স্থলবন্দর ও পরিবহন জটিলতা কৃষিপণ্য রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, বাধা স্থলবন্দর ও পরিবহন জটিলতা আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী
advertisement

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল
নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক দল ও জাসাসের দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান।

এ ছাড়া পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।

গতকাল শনিবার পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।কালিয়ায় ভাঙচুর–আগুনএর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

মানুষের জীবনে আনন্দের উপলক্ষ আসে নানা পথে। কাঙ্ক্ষিত কোনো সংবাদ, দীর্ঘ প্রতীক্ষার অবসান, বিপদমুক্তি কিংবা প্রিয়জনের সফলতা হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। এমন মুহূর্তে মানুষ সাধারণত উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ উদ্‌যাপন করে। কিন্তু একজন মুমিনের আনন্দ প্রকাশের সঙ্গে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জড়িত থাকা উচিত।ইসলাম আনন্দের মুহূর্তেও আল্লাহকে স্মরণ করার শিক্ষা দিয়েছে। রাসুল (সা.)-এর জীবনাচারে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে।

তাঁর সুন্নাহ থেকে জানা যায়, সুসংবাদের সময় কীভাবে একজন মুমিনের আনন্দও ইবাদতে পরিণত হতে পারে।১. আল্লাহর প্রশংসায় দোয়া পাঠ সুসংবাদ পেলে আল্লাহর প্রশংসা করা নবীজির একটি বিশেষ আমল ছিল।

আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, নবীজি (সা.) পছন্দনীয় কিছু দেখলে এই দোয়া পড়তেন, ‘আলহামদু লিল্লাহিল্লাজি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।’অর্থ: ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যাঁর অনুগ্রহে যাবতীয় কল্যাণকর কাজ পূর্ণতা লাভ করে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৩)এই ছোট্ট দোয়ায় কৃতজ্ঞতার গভীর শিক্ষা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল

প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল
নিজের দ্বিতীয় গোলে আর্সেনালকে সমতায় ফেরানোর পর মাদুয়েকে

নিউক্যাসল ইউনাইটেড ২-২ আর্সেনাল সেন্ট জেমস পার্কে রোমাঞ্চ ছড়াল নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনাল। গোল হলো চারটি। কিন্তু কেউ কারও চেয়ে বেশি গোল করতে পারেনি। তাতে আর্সেনালের একটু স্বস্তিই পাওয়ার কথা।

২-২ গোলে ড্র ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যে ৭৭ মিনিট পর্যন্তও হার দেখছিল!পরের মিনিটে ননী মাদুয়েকের গোলে শেষ পর্যন্ত নিউক্যাসলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল।অথচ প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে জয় দেখছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন তাঁদের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ৪৯ মিনিটে ওডেগার্ডের বল হারানো ছিল নিউক্যাসল উইঙ্গার হার্ভি বার্নসের গোলের প্রাথমিক উৎস।

সমতায় ফেরা নিউক্যাসল আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে ৬২ মিনিট মালিক থাইয়ুর গোলে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন