সার কারখানা বাদে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য সব কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেবে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এসব কারখানায় বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করা হবে। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের পর আগামী বছরের শুরুতে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের অধীন কারখানাগুলো বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা কী, তা জানতে চাওয়া হয়েছিল শিল্পমন্ত্রীর কাছে। জবাবে তিনি এই মন্তব্য করেন।শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘সার কারখানা বাদে অন্য সবগুলোতেই আমরা ব্যক্তি খাতের বিনিয়োগ আহ্বান করব।
সেটা হবে পিপিপি মডেলে।
সূত্র: প্রথম আলো

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম
সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে
কৃষিপণ্য রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, বাধা স্থলবন্দর ও পরিবহন জটিলতা
আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন