শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিররাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল রোববার শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত সপ্তাহব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে সারা দেশের প্রায় ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নেবে।
অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী।আজ শনিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।শিল্পমন্ত্রী জানান, আগামীকাল সকাল ৯টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আট শ্রেণিতে আটজনকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম
সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন আগের চেয়ে বেশি টাকা পাওয়া যাবে
কৃষিপণ্য রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, বাধা স্থলবন্দর ও পরিবহন জটিলতা
ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন