মানুষের নিয়ন্ত্রণ ছাড়া বা খুব কম তদারকিতে পরিচালিত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে জাতিসংঘে সম্মেলন শেষ হয়েছে। গতকাল শনিবার ছিল সম্মেলনের শেষ দিন। এ দিন আগামী দুই বছরের মধ্যে এমন অস্ত্রের বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে শতাধিক দেশ।এ ধরনের অস্ত্রকে ‘ঘাতক রোবটও’ বলা হয়। ইউক্রেন, সুদান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন যুদ্ধে এসব অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে।
এর মধ্যেই জাতিসংঘের কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপনের সদস্যদেশগুলো গত সোমবার থেকে জেনেভায় আলোচনায় বসে। এই কনভেনশনের উদ্দেশ্য হলো যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কিছু অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা।ঘাতক রোবটের ব্যবহার বন্ধের উদ্যোগের সমর্থকেরা দ্রুত এ অস্ত্র নিয়ে আইনগতভাবে বাধ্যতামূলক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছিল। প্রায় ১০০ দেশ এ অবস্থানের পক্ষে ছিল।
তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী দেশগুলো এর বিরোধিতা করেছে।
সূত্র: প্রথম আলো

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র
আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরক...
সিডনিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব
প্রতিশ্রুতি ও অঙ্গীকার পালনের বাধ্যতামূলক রূপরেখা কোথায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন