advertisement

এআইকে নিরাপদে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে গুগল

এআইকে নিরাপদে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে গুগল
গুগলের কৃত্রিম ইন্টারনেট
ফটো কার্ড প্রিন্ট

ইন্টারনেটের মতোই বিশাল এক জগৎ। সেখানে রয়েছে অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ধরনের কনটেন্ট ফিড, এমনকি ব্যাংকিং সেবার ড্যাশবোর্ডও। বাইরে থেকে দেখলে সবকিছুই বাস্তব মনে হবে। কিন্তু এসব ওয়েবসাইটের কোনোটিই আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্রাউজিং এজেন্টকে নিরাপদে প্রশিক্ষণ দিতে এমনই একটি কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে গুগল। এর নাম দেওয়া হয়েছে ‘মিরর ডাইমেনশন’।

গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী, মিরর ডাইমেনশন এমন একটি নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশ, যেখানে ক্রোম ব্রাউজারের জেমিনাই-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার এআই এজেন্টকে বিভিন্ন অনলাইন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই পরিবেশে এআই নিজে থেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারে, লিংকে ক্লিক করতে পারে, অনলাইন ফরম পূরণ করতে পারে, পডকাস্ট নামাতে পারে, এমনকি কেনাকাটাও করতে পারে।

তবে এসব কাজের জন্য তাকে প্রকৃত কোনো ওয়েবসাইটে যেতে হয় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কাকজোছনা কাকজোছনা বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায় নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো... নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো... ময়মনসিংহে আলোচনায় ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র ময়মনসিংহে আলোচনায় ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র
advertisement

কাকজোছনা

কাকজোছনা
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

চাঁদের গায়ে যে লেগে থাকে চাঁদ ফুটপাতে,ছলকায় চাঁদ বলকায় মেঘ ইটকাঠে;নিশিরাত, বাঁকা জোছনার নীল তরবারিকেটে নেয় যত স্বপ্নের মতো ঘরবাড়ি,ডানা খুলে গাছ দাঁড়িয়ে সবাই এই বনে,পাখিদের গান, সুর-কঙ্কাল—নেই মনে?লতাগুল্মের ছায়া-গম্ভীর সুর ভাসে,ভুতুড়ে স্মৃতিরা কথা বলে যায় দূরভাষে।গন্ধমাতাল কামিনীর ঝাড়—দরদিয়া,বাতাসের কানে শোনায় রাতের মর্সিয়া।এই অরণ্য তোমার জন্য—নেই মনে?কাকজোছনায় খুন হয় চাঁদ সেই বনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ

বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ

বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিওপুনঃভর্তি ফি নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বৃদ্ধি করে ছয় বছর নির্ধারণ করা হয়েছে।নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায়

৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের জন্য সারা দেশের ৪৯৫টি উপজেলার প্রতি উপজেলায় ১ জন করে মোট ৪৯৫ জন ‘এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান’ (ক্যাটাগরি-১) নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা সরাসরি চুক্তি সম্পাদনের মাধ্যমে এ সরকারি কাজের জন্য আবেদন করতে পারবেন।আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়াসরকারি চুক্তিতে স্বাধীন কাজ ও বাড়তি আয়ের সুযোগসরকারি প্রতিষ্ঠানের অধীনে এ কাজটি প্রচলিত সার্বক্ষণিক অফিশিয়াল চাকরির মতো নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন