advertisement

নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো...

নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো...
আরেফিন জিলানী
ফটো কার্ড প্রিন্ট

রং ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডসে ২০২৫ সালের সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন আরেফিন জিলানী। সম্প্রতি শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য় প্রথমবার প্রধান রোমান্টিক চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তরুণ অভিনেতা। কাজ, পুরস্কারসহ নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছে প্রথম আলো।এটাই কি আপনার প্রথম পুরস্কার?আরেফিন জিলানী : জি। পরপর কয়েকটি ভালো কাজে সুযোগ পেয়েছি।

পুরস্কার পেয়ে মনে হচ্ছে সেগুলোর একটা স্বীকৃতি পেলাম।‘ক্যাকটাস’-এর স্নাইপার চরিত্রে জিলানী‘বনলতা এক্সপ্রেস’–এ কমেডি, ‘ক্যাকটাস’–এ খলনায়ক, এবার ‘ক্যাফে আমব্রেলা’য় রোমান্টিক চরিত্র। বিশেষ কোন প্রস্তুতি নিয়েছেন?আরেফিন জিলানী : আসলে আমার প্রসেস একই, যে ধরনের চরিত্রে সুযোগ পাই, পরিচালকের ব্রিফ আর চিত্রনাট্য অনুযায়ী নিজের মতো প্রস্তুতি নেই। তবে এটা বলতে পারি, অনেক দর্শক আমাকে এ ধরনের চরিত্রে দেখে চমকে গেছেন।

যাঁরা আমাকে বনলতায় দেখে হেসেছেন, ক্যাকটাস–এ দেখে ভয় পেয়েছেন, তাঁরা এমন চরিত্রে আমাকে দেখে অবাক হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কাকজোছনা কাকজোছনা বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায় ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায় ময়মনসিংহে আলোচনায় ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র ময়মনসিংহে আলোচনায় ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র ময়মনসিংহে আলোচনায় ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র ময়মনসিংহে আলোচনায় ‘সাইকো গ্যাং কিলার’, নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র
advertisement

কক্সবাজার বারের ১১ দোকানের জামানত সোয়া ৩ কোটি টাকা!

কক্সবাজার বারের ১১ দোকানের জামানত সোয়া ৩ কোটি টাকা!
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির (জেলা বার) নির্মাণাধীন এনেক্স ভবনের (ভবন-৪) ১১টি দোকান নিলামে ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা জামানত (স্থানীয় ভাষায় সেলামি ) উঠেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কাকজোছনা

কাকজোছনা
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

চাঁদের গায়ে যে লেগে থাকে চাঁদ ফুটপাতে,ছলকায় চাঁদ বলকায় মেঘ ইটকাঠে;নিশিরাত, বাঁকা জোছনার নীল তরবারিকেটে নেয় যত স্বপ্নের মতো ঘরবাড়ি,ডানা খুলে গাছ দাঁড়িয়ে সবাই এই বনে,পাখিদের গান, সুর-কঙ্কাল—নেই মনে?লতাগুল্মের ছায়া-গম্ভীর সুর ভাসে,ভুতুড়ে স্মৃতিরা কথা বলে যায় দূরভাষে।গন্ধমাতাল কামিনীর ঝাড়—দরদিয়া,বাতাসের কানে শোনায় রাতের মর্সিয়া।এই অরণ্য তোমার জন্য—নেই মনে?কাকজোছনায় খুন হয় চাঁদ সেই বনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ

বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ

বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিওপুনঃভর্তি ফি নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বৃদ্ধি করে ছয় বছর নির্ধারণ করা হয়েছে।নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন