advertisement

নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায়

নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায়
অলরাউন্ডার খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক
ফটো কার্ড প্রিন্ট

বটগাছের নিচে নাকি আর কিছু জন্মায় না। ছায়া এত ঘন, শিকড় এত গভীর যে চারপাশের মাটিতে ঘাসও মাথা তুলতে পারে না। গাছটা মরে গেলে তখন মনে পড়ে, এত বছর সেখানে আর কিছুই যে গজায়নি!বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার-সংকটের গল্পটা শুরু হতে পারে এই ছবি থেকেই।জোহানেসবার্গ টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে বসে কথাটা বেশ করুণ সুরেই বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। হন্যে হয়ে একজন অলরাউন্ডার খুঁজছেন।

নির্বাচক, কোচ, সবার কাছে ‘অনুরোধ’ করেও নাকি পাচ্ছেন না। নাজমুল বলেছেন, ‘একটাই অনুরোধ, আমাদের অন্তত একজন অলরাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না।’একটা জাতীয় দলের অধিনায়ক দোকানির কাছে জিনিস চাওয়ার মতো করে অলরাউন্ডার চাইছেন, ব্যাপারটা শুনতে যতটা মজার, ভাবলে ততটাই অস্বস্তির।কী ধরনের অলরাউন্ডার চান, নাজমুল স্পষ্ট করে বলেননি।

দক্ষিণ আফ্রিকায় উইকেট পেসবান্ধব, তাই ধারণা করা যায়, পেস বোলিং অলরাউন্ডারের কথাই হয়তো বুঝিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৬) এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল রোমাঞ্চকর সমাপ্তিতে ইকবালের ছক্কা, আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল রোমাঞ্চকর সমাপ্তিতে ইকবালের ছক্কা, আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০
advertisement

কক্সবাজার বারের ১১ দোকানের জামানত সোয়া ৩ কোটি টাকা!

কক্সবাজার বারের ১১ দোকানের জামানত সোয়া ৩ কোটি টাকা!
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির (জেলা বার) নির্মাণাধীন এনেক্স ভবনের (ভবন-৪) ১১টি দোকান নিলামে ৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা জামানত (স্থানীয় ভাষায় সেলামি ) উঠেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কাকজোছনা

কাকজোছনা
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

চাঁদের গায়ে যে লেগে থাকে চাঁদ ফুটপাতে,ছলকায় চাঁদ বলকায় মেঘ ইটকাঠে;নিশিরাত, বাঁকা জোছনার নীল তরবারিকেটে নেয় যত স্বপ্নের মতো ঘরবাড়ি,ডানা খুলে গাছ দাঁড়িয়ে সবাই এই বনে,পাখিদের গান, সুর-কঙ্কাল—নেই মনে?লতাগুল্মের ছায়া-গম্ভীর সুর ভাসে,ভুতুড়ে স্মৃতিরা কথা বলে যায় দূরভাষে।গন্ধমাতাল কামিনীর ঝাড়—দরদিয়া,বাতাসের কানে শোনায় রাতের মর্সিয়া।এই অরণ্য তোমার জন্য—নেই মনে?কাকজোছনায় খুন হয় চাঁদ সেই বনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ

বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ

বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিওপুনঃভর্তি ফি নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বৃদ্ধি করে ছয় বছর নির্ধারণ করা হয়েছে।নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন