advertisement

মিস ইউনিভার্সে ন্যাশনাল কস্টিউম পর্বে মাহি পরলেন খাদির শাড়ি, উদ্‌যাপন করলেন মা ও মাতৃভূমিকে

মিস ইউনিভার্সে ন্যাশনাল কস্টিউম পর্বে মাহি পরলেন খাদির শাড়ি, উদ্‌যাপন করলেন মা ও মাতৃভূমিকে
বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন মাহি
ফটো কার্ড প্রিন্ট

পরনে কুমিল্লার খাদির লাল-সাদা শাড়ি, গায়ে বাংলার সাবেকি নকশার সোনালি গয়না। পিঠে বৃত্তাকার এক শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যের গল্প।

এভাবেই মিস ইউনিভার্সের মঞ্চে মা, মাতৃত্ব ও মাতৃভূমিকে উদ্‌যাপন করলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন মাহিক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভেবেছিলাম, বাকি জীবন শান্তিতে একটা অন্ধকার স্টোররুমে কাটিয়ে দেব। কিন্তু ওরা আমায় ভালো হতে দিল না।
—ককটেল ভেবেছিলাম, বাকি জীবন শান্তিতে একটা অন্ধকার স্টোররুমে কাটিয়ে দেব। কিন্তু ওরা আমায় ভ... নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে আসবেন মাহি, মূল ভাবনাটি কী ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে আসবেন মাহি, মূল ভাবনাটি কী সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ছয় কিংবদন্তির পর সপ্তম জেমস বন্ড চরিত্রে আসছেন রবার্ট প্যাটিনসন ছয় কিংবদন্তির পর সপ্তম জেমস বন্ড চরিত্রে আসছেন রবার্ট প্যাটিনসন
advertisement

কাকজোছনা

কাকজোছনা
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

চাঁদের গায়ে যে লেগে থাকে চাঁদ ফুটপাতে,ছলকায় চাঁদ বলকায় মেঘ ইটকাঠে;নিশিরাত, বাঁকা জোছনার নীল তরবারিকেটে নেয় যত স্বপ্নের মতো ঘরবাড়ি,ডানা খুলে গাছ দাঁড়িয়ে সবাই এই বনে,পাখিদের গান, সুর-কঙ্কাল—নেই মনে?লতাগুল্মের ছায়া-গম্ভীর সুর ভাসে,ভুতুড়ে স্মৃতিরা কথা বলে যায় দূরভাষে।গন্ধমাতাল কামিনীর ঝাড়—দরদিয়া,বাতাসের কানে শোনায় রাতের মর্সিয়া।এই অরণ্য তোমার জন্য—নেই মনে?কাকজোছনায় খুন হয় চাঁদ সেই বনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ

বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ

বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিওপুনঃভর্তি ফি নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বৃদ্ধি করে ছয় বছর নির্ধারণ করা হয়েছে।নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায়

৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের জন্য সারা দেশের ৪৯৫টি উপজেলার প্রতি উপজেলায় ১ জন করে মোট ৪৯৫ জন ‘এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান’ (ক্যাটাগরি-১) নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা সরাসরি চুক্তি সম্পাদনের মাধ্যমে এ সরকারি কাজের জন্য আবেদন করতে পারবেন।আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়াসরকারি চুক্তিতে স্বাধীন কাজ ও বাড়তি আয়ের সুযোগসরকারি প্রতিষ্ঠানের অধীনে এ কাজটি প্রচলিত সার্বক্ষণিক অফিশিয়াল চাকরির মতো নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন