advertisement

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড
নবম সেঞ্চুরি পেয়েছেন পন্ত
ফটো কার্ড প্রিন্ট

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ সংগ্রহ। নিউজিল্যান্ডের মাটিতেও এক ইনিংসে সর্বোচ্চ।এর আগে ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬৬০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিও এসেছিল এই মাঠে। নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডেরই।

২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৭১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকেরা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল ভারত।ওয়েলিংটনে ৭২০ রান করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত। এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

সাতটি ৭০০ এর বেশি রানের ইনিংস নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কা।টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারতওয়েলিংটনে ভারতের ৭২০ রানের ইনিংসটি এখন তাদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায় নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায় আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২২ নভেম্বর ২০২৬) এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রথমার্ধে এগিয়ে পরের অর্ধে পিছিয়ে পড়েও পয়েন্ট কাড়ল আর্সেনাল রোমাঞ্চকর সমাপ্তিতে ইকবালের ছক্কা, আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল রোমাঞ্চকর সমাপ্তিতে ইকবালের ছক্কা, আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
advertisement

নিজের কষ্টের সঙ্গে লড়াই, এখন ছেলের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা

নিজের কষ্টের সঙ্গে লড়াই, এখন ছেলের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা
মা মোসা. আলেয়া খাতুনের কোলে অসুস্থ শিশু আবদুর রাইয়ান। পাশে তার বাবা মো. আতিকুর রহমান। গত বুধবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার জোতরাবন এলাকায়

দোকানের সামনে এসে কেউ চাল মেপে নিচ্ছেন, কেউ ডাল। ওষুধের নাম বললে দোকানি শুধু তাক দেখিয়ে দেন। ক্রেতা নিজেই ওষুধ নেন, হাতে টাকা তুলে দিয়ে চলে যান। দোকানি বসে বসে হিসাব রাখেন। কারণ, তিনি নিজের হাতে পণ্য মেপে দিতে পারেন না।রাজশাহীর পবা উপজেলার জোতরাবন এলাকার এই দোকানের মালিক মো. আতিকুর রহমান (৩৩)। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী।

নিজের হাতে খেতে পারেন না, বিছানায় পাশ ফিরতেও অন্যের সাহায্য লাগে।শৈশবে বড় বোন তাসলিমা খাতুন (৪০) আতিকুরকে পিঠে করে স্কুলে নিয়ে যেতেন। পরে বাবা কোলে করে অটোরিকশায় তুলে দিতেন। চার ভাইবোনের মধ্যে আতিকুর সবার ছোট। শারীরিক অসুস্থতার কারণে এসএসসি শেষ করতে পারেননি। এরপর গ্রাম্য চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে একটি ছোট টংঘরে ব্যবসা শুরু করেন। আট-নয় বছর আগে গড়ে তোলেন বর্তমান দোকানটি। সব মিলিয়ে ১৫-১৬ বছর ধরে ব্যবসা করছেন তিনি।

এই দোকানের আয়েই চলে আট সদস্যের পরিবার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হেমন্তের চলনবিলে হাজারো পাখির মেলা, তরুণদের পাহারায় নিরাপদ অতিথি পাখিরা

হেমন্তের চলনবিলে হাজারো পাখির মেলা, তরুণদের পাহারায় নিরাপদ অতিথি পাখিরা

বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের জন্য নাটোরের চলনবিলে সমবেত হয়েছে হাজার হাজার অতিথি পাখি। কাকডাকা ভোর থেকেই বিলের রুপালি মাছ শিকারে শুরু হয় পাখিদের কোলাহল। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লাভের ওপর লাভ

লাভের ওপর লাভ

গত সপ্তাহের কথা। বিকেলের দিকে এলাকার এক চায়ের দোকানে বসে আছি। আশপাশের অবস্থা দেখে মনে হচ্ছে, কুয়াশার মতো পড়েছে। ফার্মেসি থেকে কেনা সস্তার একটা মাস্ক মুখে পরে বসে আছি। হাতে ধোঁয়াওঠা চায়ের কাপ। মাস্ক খানিকটা উঠিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছি আর মনে মনে ভাবছি, হে খোদা, কোনো বন্ধুবান্ধবের সাথে যাতে দেখা না হয়। মাস্ক পরা দেখলেই এরা নানান রসিকতা করবে। ‘আইছে আমার সচেতন ব্যক্তি’ বলে হাসি–তামাশা করবে।

আমি এদের কাউকেই বোঝাতে পারি না যে আমার ভয়াবহ ডাস্ট অ্যালার্জি। টানা ১১২টা হাঁচি দেওয়ার রেকর্ড আমার আছে।যাহোক, আমার দোয়া আংশিক কবুল হলো। বন্ধুদের কারও সাথে দেখা না হলেও এলাকার এক বিটলা টাইপ ছোট ভাইয়ের সাথে দেখা হলো। সে আমাকে দেখেই বলল, ‘মাস্ক পরাতে তো আপনাকে ভদ্রলোকের মতো লাগতেছে, ভাই!’আমি বিরক্ত গলায় বললাম, ‘মাস্ক না থাকলে অভদ্র মনে হয়?’‘আরে না, ভাই।

তবে এমনিতে আপনার চেহারা দেখলেই মনে হয় কিছু না কিছু ফন্দিফিকির করতেছেন!’আমি বিরক্ত মুখে মাস্ক সরিয়ে সরিয়ে চায়ের কাপে চুমুক দিতে থাকলাম।ছোট ভাই বলল, ‘আরে ভাই, মাস্ক সরিয়ে বুক ভরে নিশ্বাস নেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন