advertisement

ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানে

ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানে
ফটো কার্ড প্রিন্ট

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খেলার ফল আর বড় ঘটনার তাৎক্ষণিক খবর, এক জায়গায়, পুরো দিনজুড়ে।ওয়েলিংটনে ভারতের দাপট, নিউজিল্যান্ড পিছিয়ে ২৩৩ রানেবেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনটা পুরোপুরি ভারতের। ঋষভ পন্থ টেস্টে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ধ্রুব জুরেল ৭৮ ও আনশুল কম্বোজ ৩৮ রানের কার্যকর ইনিংস খেলেছেন।

৯ উইকেটে ৭২০ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ডের মাটিতে যা কোনো দলের সর্বোচ্চ টেস্ট ইনিংস। লিড দাঁড়ায় ৩৫২ রানের।জবাব দিতে নেমে টম লাথাম দিনটা ভুলতে চাইবেন, দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন। হেনরি নিকোলসকে দুর্দান্ত ক্যাচে ফেরান জুরেল। এরপর ওয়েলিংটনের দুই ছেলে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ১৩৭ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন।চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯।

ভারতের চেয়ে এখনো ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।স্কোরকার্ড :নিউজিল্যান্ড: ১ম ইনিংস ৩৬৮ ও ২য় ইনিংস ১১৯/২ (৪৫ ওভার) ভারত: ৭২০/৯ ডি. ( চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড ২৩৩ রানে পিছিয়ে।)

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি প্রতিপক্ষের মুখে বল ছুড়েও লাল কার্ড থেকে বাঁচলেন মেসি মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড: বরযাত্রীর খাবার শেষ, খেতে হয়েছিল ভাত-ডাল নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায় নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায়
advertisement

দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে

দেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে

বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। জানুয়ারিতে সোনার সর্বোচ্চ দামের তুলনায় মাত্র ১০ মাসের মাথায় এ দরপতন এক-তৃতীয়াংশের বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর এবারই সোনার জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে।দেশের বাজারেও সোনার দাম কমছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চলতি মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে। এর মধ্যে ২০ নভেম্বর এক দিনেই কমেছে ১০ হাজার ৯৫৪ টাকা। এখন এক ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। গত জানুয়ারিতে এক ভরির খরচ ছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা।

এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একঝলক (২২ নভেম্বর ২০২৬)

একঝলক (২২ নভেম্বর ২০২৬)
রাতের বৃষ্টির ফোঁটা জমে আছে কুঞ্জলতা ফুলে। সাপছড়ি, রাঙামাটি, ২২ নভেম্বর

রাতের বৃষ্টির ফোঁটা জমে আছে কুঞ্জলতা ফুলে। সাপছড়ি, রাঙামাটি, ২২ নভেম্বরটানা তিন দিনের বৃষ্টির পর সকালে মেঘ সরিয়ে দেখা দিয়েছে সূর্য। সাপছড়ি, রাঙামাটি, ২২ নভেম্বরপুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের দীর্ঘ সারি। পুলিশ লাইন্সের সামনে, রংপুর, ২২ নভেম্বরবিদ্যালয়ে যাওয়ার পথে বৃষ্টিভেজা শিউলি ফুল কুড়াচ্ছে শিশুশিক্ষার্থীরা।

রঘু, রংপুর, ২২ নভেম্বরচা–বাগানের খুঁটিতে শাড়ি বেঁধে তৈরি দোলনায় সন্তানকে রেখে পাশের টিলায় চায়ের কুঁড়ি তুলতে গেছেন মা। দেখাশোনা করছেন শিশুর নানি। জুড়ী, মৌলভীবাজার, ২২ নভেম্বরগাছের ডালে বিশ্রাম নিচ্ছে একটি কাঠশালিক। হেতালবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২২ নভেম্বর খালে জাল ফেলে মাছ ধরছেন তিনি। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ২২ নভেম্বর সকালেনিচু ফসলি মাঠে জমে থাকা পানিতে খাবারের খোঁজে নেমেছে একটি মেছো ঈগল।

টেংরা, শ্রীপুর, গাজীপুর, ২২ নভেম্বরঅসময়ে চাষ করা বাঙ্গিখেত থেকে ফল তুলছেন এই গৃহবধূ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বসেরা মেয়ো ক্লিনিক, হাসপাতালের এমন র‍্যাঙ্কিং কেন দরকার

বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বসেরা মেয়ো ক্লিনিক, হাসপাতালের এমন র‍্যাঙ্কিং কেন দরকার
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টারে অবস্থিত মেয়ো ক্লিনিক

বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইক ও বৈশ্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার ২০২৬ সালের তালিকায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টারের মেয়ো ক্লিনিক সাতটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে। অন্যদিকে ২০২৭ সালের তালিকায় পাঁচটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে এই ক্লিনিক।২০২৬ সালের বিশ্বের সেরা বিশেষায়িত হাসপাতালগুলো শীর্ষক তালিকাটি গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হয়।

স্ট্যাটিস্টার ওয়েবসাইটে থাকা তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টারে অবস্থিত মেয়ো ক্লিনিকের মূল হাসপাতাল সাতটি বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। ক্ষেত্রগুলো হলো এন্ডোক্রিনোলজি, অর্থোপেডিকস, কার্ডিয়াক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও পালমোনোলজি।১৮৬৪ সালে ব্রিটিশ বংশোদ্ভূত চিকিৎসক উইলিয়াম ওরাল মেয়ো রচেস্টারে ব্যক্তিগত চিকিৎসাসেবা শুরু করেন।

পরে তাঁর দুই ছেলে চিকিৎসক উইলিয়াম জেমস মেয়ো ও চার্লস হোরেস মেয়ো বাবার সঙ্গে চিকিৎসাসেবায় যোগ দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন