প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে মুক্তা পানির তিনটি কারখানা নির্মাণ করেছিল সরকার। কিন্তু ছয় বছরেও সেগুলোতে উৎপাদন শুরু হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল না থাকায় অব্যবহৃত পড়ে আছে কারখানাগুলো।
অথচ উৎপাদন না হলেও বিদ্যুৎ বিলসহ এগুলোর পেছনে প্রতিবছর ব্যয় হচ্ছে প্রায় ৬০ লাখ টাকা।সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তৎকালীন সমাজকল্যাণসচিব জুয়েনা আজিজ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মৈত্রী শিল্পের তখনকার নির্বাহী পরিচালক সেলিম খান। মুন্সিগঞ্জের সন্তান সেলিম খান এখন কৃষি মন্ত্রণালয়ের সচিব।দায়িত্ব পালনের সময় তাঁদের নিজ নিজ এলাকায় কারখানাগুলো নির্মাণ করা হয়।
তবে কারখানা স্থাপনের আগে প্রয়োজনীয়তা যাচাইয়ে সমীক্ষা হয়নি।
সূত্র: প্রথম আলো

পাগলা মসজিদে যে এত এত চিঠি আসে, এর শেষ পরিণতি কী হয়
ইংরেজি বলতে গিয়ে ভুল হচ্ছে না তো? বাংলাদেশে বহুল প্রচলিত ১৫টি ভুল শব্দ ও বাক্য
বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থ...
বিদেশে পড়তে যাওয়ার আগে কী ভেবেছি, কী হয়েছে
ঐতিহ্যের লালদীঘিতে অবহেলার ছাপ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন