advertisement

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ, বেতন ৩ লাখ ৮৬ হাজার

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ, বেতন ৩ লাখ ৮৬ হাজার
ফটো কার্ড প্রিন্ট
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘ডেপুটি ডিরেক্টর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তি দাপট দেখাচ্ছে: গোলাম পরওয়ার রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তি দাপট দেখাচ্ছে: গোলাম পরওয়ার কলকাতায় সোনার দামে বড় পতন, ভরি কত? কলকাতায় সোনার দামে বড় পতন, ভরি কত? কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবির কর্মচারী গুরুতর আহত কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবির কর্মচারী গুরুতর আহত ঋণের টাকা করা ঘেরে বিষ প্রয়োগ, মরে ভেসে উঠলো ৪ লাখ টাকা মাছ ঋণের টাকা করা ঘেরে বিষ প্রয়োগ, মরে ভেসে উঠলো ৪ লাখ টাকা মাছ কবি নজরুল কলেজের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ কবি নজরুল কলেজের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ
advertisement

সম্পত্তি নিলাম নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ঘটনার ব্যাখ্যা দিল সিটি ব্যাংক

সম্পত্তি নিলাম নিয়ে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ঘটনার ব্যাখ্যা দিল সিটি ব্যাংক

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগসংক্রান্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদে প্রকৃত তথ্য উপেক্ষা করে ব্যাংকের একটি আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রকৃত ঘটনা হলো, সংশ্লিষ্ট গ্রাহক প্রতিষ্ঠানগুলো (এক গ্রাহকের কয়েকটি প্রতিষ্ঠান) ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে, যার মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে এই ঋণ অনিয়মিত হওয়ার পর গ্রাহকের অনুরোধে পুনঃ তফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও ঋণ পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে আবারও খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ ও ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়।

এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেও তা রক্ষা করেননি।পরবর্তী সময়ে ব্যাংক অর্থঋণ আদালত আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে নেওয়া বন্ধকীকৃত সম্পত্তি প্রকাশ্য নিলামের ব্যবস্থা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশ দলের কোচ সিমন্সকে নিয়ে কী বলতে চাইলেন তামিম

বাংলাদেশ দলের কোচ সিমন্সকে নিয়ে কী বলতে চাইলেন তামিম
মিরপুরে আজকের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল

কিছু পুরোনো কথা নতুন করে বললেন। কিছু বললেন সম্ভাবনার কথা এবং কিছু কথায় দিলেন আভাস। সব মিলিয়ে মিরপুরে আজকের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল যা বললেন, তাতে ‘ঘটমান বর্তমান’ জাতীয় তেমন কিছু না থাকলেও আছে সম্ভাবনার বীজ। তামিম সম্প্রতি ফিরেছেন ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় অংশ নিয়ে। এ রকম সভা থেকে ফেরার পর বোর্ড সভাপতিদের দেওয়া আভাস সাধারণত ভবিষ্যতে বড় খবর হয়।

আবার সংবাদ সম্মেলনের শেষ দিকে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সকে নিয়ে কিছু না বলেও বাতাসে যে গুঞ্জন ছড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতে অর্থবহ হয়ে উঠতে পারে সেটিও। প্রশ্নটা ছিল, জাতীয় দলের কোচ হিসেবে ফিল সিমন্সের পারফরম্যান্স তিনি কীভাবে মূল্যায়ন করবেন? সরাসরি কিছু না বললেও তামিম যেন উত্তরে কিছু বলতেই চাইলেন, ‘যেহেতু একটা সিরিজে চলছে...আমার নিজস্ব মতামত নিশ্চয়ই আছে, আমি নিশ্চিত সামনে আপনারা অনেক কিছুই দেখবেন।

এই মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তি দাপট দেখাচ্ছে: গোলাম পরওয়ার

রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তি দাপট দেখাচ্ছে: গোলাম পরওয়ার
ডিআরইউ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দিল্লির ইশারায় একটি আধিপত্যবাদী শক্তি এ দেশে অপশক্তিকে আবার সক্রিয় করে তুলছে। রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তির দাপট দেখাচ্ছে। গোপালগঞ্জে টানা সংঘর্ষ, অবরোধ, অগ্নিসংযোগ এমনকি পুলিশের গাড়িতে ও থানায় আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক সহিংসতা দেখা গেছে।

কিন্তু থানা থেকে পুলিশকে থালাবাসন, রাইফেল, বন্দুক ও বিছানাপত্র নিয়ে পালিয়ে যেতে দেখা যায়নি। এখন পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মিছিল থেকে গাড়ি ভাঙচুর হচ্ছে, পুলিশের ওপর হামলা হচ্ছে। কয়েকটি জেলায় তাণ্ডব চালানো হচ্ছে। মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করা হচ্ছে।

এসব ঘটনা একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি শক্তির দাপট দেখাচ্ছে।আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন